অনুদান রায়ের ৬ শর্ত জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

কোন কোন শর্ত মেনে রাজ্য সরকার দুর্গাপুজোর জন্য অনুদান দেবে সেটাই এবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। দেখে নিন এক নজরে।

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর(Durga Puja) জন্য রাজ্য সরকার(West Bengal State Government) ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিচ্ছে। এই কথা আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। সেই সঙ্গে তিনি একথাও জানিয়েছিলেন যে সিইএসই এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে বিদ্যুৎ বিলে ৬০ শতাংশ ছাড় দেওয়ার অনুরোধও জানাবেন। এই দুইটি ঘোষণা নিয়েই কলকাতা হাইকোর্টে(Calcutta High Court) মোট ৫টি জনস্বার্থ মামলা দায়ের হয়। সেই সব মামলার শুনানি হয় একসঙ্গেই। মামলাগুলির রায় মঙ্গল সকালবেলাতেই দিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, আদালত এই অনুদান দেওয়ার প্রসঙ্গে কোনও হস্তক্ষেপ করবে না। তবে রাজ্য সরকারকেও ৬টি শর্ত(Terms and Conditions) মানতে হবে। সেই শর্তগুলিই বিকালে হাইকোর্টের ওয়েবসাইটে রায় আপলোড করে জানিয়ে দেওয়া হল।

আদালত যে ৬টি শর্ত মেনে চলতে বলেছে রাজ্য সরকারকে তার প্রথমটিই হল – গতবছর পুজো অনুদান নিয়ে কলকাতা হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায় মেনেই এই বছরে রাজ্য সরকারকে অনুদান দিতে হবে। দ্বিতীয় শর্ত, এই অনুদান পাবে সেই সব পুজো কমিটিই যারা বিগত বছরের অনুদানের শংসাপত্র দেখাতে পারবে। তৃতীয় শর্ত, অনুদানের টাকা পুজো কমিটিগুলিকে জনগণের হিতার্থেই ব্যবহার করতে হবে। চতুর্থ শর্ত, রাজ্য সরকার গত ৬ সেপ্টেম্বর যে নির্দেশিকা বার করেছে সেই নির্দেশিকায় যে সব ক্লাবের কথা বলা আছে সেই ক্লাবই এই অনুদান পাবে। পঞ্চম শর্ত, এবছর যারা অনুদান পাবে তাঁরা আগামী ১৫ নভেম্বরের মধ্যে শংসাপত্র জমা দিতে হবে মহকুমা শাসকের কার্যালয়ে বা নির্দিষ্ট আধিকারিকের দফতরে। ষষ্ঠ এবং শেষ শর্ত হচ্ছে, রাজ্য সরকারকে অনুদানের অর্থ ব্যয় সংক্রান্ত নথি আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে কলকাতা হাইকোর্টে জমা দিতে হবে।

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য