বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার আর সুপ্রিম কোর্ট নয়। খোদ কলকাতা হাইকোর্টেই নেমে এল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের জারি করা নির্দেশের ওপর স্থগিতাদেশ। গত ২৩ নভেম্বর হাওড়ার লিলুয়ায় একটি বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ দেওয়ার সময় তিনি জানিয়েছিলেন, ২৯৫ স্কোয়ার মিটারের ওই বেআইনি নির্মাণ ২৯ নভেম্বরের মধ্যে ভেঙে ফেলতে হবে। ভাঙার কাজে কেউ বাধা দিলে তাকে গ্রেফতার করবে লিলুয়া থানার পুলিশ। বেআইনি নির্মাণের সঙ্গে কোনওরকম আপোস না করার বার্তা দিয়ে তিনি এটাও জানিয়েছিলেন, ‘একটিও বেআইনি নির্মাণ থাকা উচিত নয়। হাওড়ায় আমার বাড়ি রয়েছে। সেটিও যদি বেআইনি হয়, তবে তা বুলডোজার দিয়ে ভেঙে দিতে হবে।’ সেই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়। এদিন অর্থাৎ মঙ্গলবার সেই আবেদনের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে।

জানা গিয়েছে, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর স্থগিতাদেশ চেয়ে কলকাতা হাইকোর্টেরই বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে আবেদন জানানো হয়। তার ভিত্তিতেই মঙ্গলবার একক বেঞ্চের নির্দেশের ওপর এক সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। তবে একই সঙ্গে জানিয়েছে, ওই স্থগিতাদেশের নির্দেশ ‘অন্তবর্তী’। অর্থাৎ, এক সপ্তাহের মধ্যে বালি পুরসভাকে নির্মাণটি খতিয়ে দেখে তাদের অবস্থান ঠিক করতে হবে।

আদালতকেও সেই মর্মে অবহিত করতে হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই নির্মাণটির প্রমোটার, সেটির বাসিন্দা এবং ফ্ল্যাটের মালিক-সহ সমস্ত পক্ষের বক্তব্য শুনতে হবে বালি পুরসভাকে। সমস্ত পক্ষের বক্তব্য শোনার পরে পুরসভার আধিকারিকেরা ওই জায়গাটি নতুন করে পরিদর্শন করবেন। তার পরেই পুরসভার তরফে প্রশাসনিক অবস্থান ঠিক করা হবে। তার আগে নির্মাণটি ভাঙা যাবে না।

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি