মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে বিবেচনার নির্দেশ কলকাতা হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি : দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে কলকাতা মেট্রোকে এবার বিবেচনা করতে বলল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে। চার সপ্তাহের মধ্যে এই বিষয়ে মেট্রো কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে বলে জানানো হয়েছে।

সম্প্রতি দক্ষিণেশ্বর ও কবি সুভাষের মধ্যে মেট্রো পরিষেবার সময়সীমা বাড়ানো নিয়ে কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আকাশ শর্মা নামে এক ব্যক্তি। এদিন মামলাকারীর তরফে আইনজীবী জানান, কলকাতা মেট্রোর ব্লু লাইনে সাড়ে ১০টার সময় শেষ মেট্রো ছাড়ে। এরফলে অনেক অফিস যাত্রীরই অসুবিধা হয়। হাইকোর্টের অনেক কর্মীই অসুবিধার মধ্যে পড়েন। মামলাকারীর এই আবেদন মেনে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, দেশের অন্য শহরে রাত ১১টা পর্যন্ত মেট্রো চলে। কলকাতায় কাজ করতে আসেন বিপুল সংখ্যক মানুষ। তাঁদের কথা চিন্তা করেই শেষ মেট্রো ছাড়ার সময়ে বাড়ানো উচিত।

এই প্রসঙ্গে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যা রয়েছে। তাই শেষ মেট্রোর সময় বাড়ানো হচ্ছে না। কিন্তু এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা শেষ করা নিয়ে কোনও সদুত্তর দিতে পারেনি মেট্রো কর্তৃপক্ষ। শুধু দক্ষিণেশ্বর থেকে নিউ গড়িয়া পর্যন্তই নয়, ইস্ট-ওয়েস্ট মেট্রোতেও রাত ১০টার আগেই মেট্রো পরিষেবা শেষ হয়ে যায়।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত