চিংড়িঘাটা মেট্রোর কাজ হলে আন্ডারপাস হবে কি, যান নিয়ন্ত্রণই বা কীভাবে, হাইকোর্টের নির্দেশে কবে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা:  চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন নিয়ে জট পেকে রয়েছে বহুদিন ধরে। এবার এই জট কাটাতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট। চিংড়িঘাটায় কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন বলতে বোঝায় সল্টলেক সেক্টর ফাইভ থেকে নিউ গড়িয়া পর্যন্ত। এই কাজ আটকে রয়েছে বহুদিন যাবত। আটকে থাকা কাজ যত দ্রুত সম্ভব সম্পূর্ণ করার জন্য এক বৈঠকের নির্দেশ দিয়েছে কলকাতা উচ্চ আদালত।

এই সংক্রান্ত সকল প্রকারের জটিলতা কাটাতে আগামী মঙ্গলবার ৯ সেপ্টেম্বর দুপুর ২ টো ৩০ মিনিটে এক বৈঠকের আয়োজন করা হয়েছে পার্ক স্ট্রিটের মেট্রো ভবনে। এই বৈঠকে উপস্থিত থাকবে রাজ্য সরকার, পুলিশ, কলকাতা নগর উন্নয়ন পর্ষদ, মেট্রো রেল এবং নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL)-এর প্রতিনিধিরা। হাই কোর্ট নির্দেশ দিয়েছে জনগণের স্বার্থের কথা মাথায় রেখে এই বৈঠকের ফল যেন ইতিবাচক হয় তা দেখতে হবে।

চিংড়িঘাটা মোড়ের কাছে মাত্র ৩৬৬ মিটার মেট্রোর নির্মাণ কার্য বাকি রয়েছে। বাদবাকি সমস্ত অংশের কাজ সমাপ্ত। আরভিএনএল জানিয়েছে মাত্র তিনটি স্তম্ভের কাজ এখন অসম্পূর্ণ। এই অংশের কাজ সম্পূর্ণ করতে গেলে সপ্তাহের একেবারে শেষে তিন দিন সন্ধ্যা থেকে রাত পর্যন্ত অন্তত ১২ ঘণ্টা করে সময় দরকার।

এই সময়টুকুতে চিংড়িঘাটায় যান চলাচল নিয়ন্ত্রণ করতে হবে। কিন্তু রাজ্য এই আবেদন মঞ্জুর করেনি। ফলে তাদের পক্ষ থেকে অনুমতি মেলেনি। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস দের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। সব শুনে আদালত সব পক্ষকে বৈঠকে বসার পরামর্শ দিয়েছিল। বৃহস্পতিবার জানানো হয় বৈঠকের স্থান এবং দিনক্ষণ।

চিংড়িঘাটা মোড় কলকাতা শহরের অন্যতম ব্যস্ত জায়গা। সকাল হোক বা সন্ধ্যা- সবসময়তেই এখানে প্রচুর সংখ্যাক যান চলাচল করে। সন্ধ্যাবেলার দিকে চিংড়িঘাটার ক্রসিং পার করতে পারা মানে হাতে চাঁদ পাওয়া। রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে চিংড়িঘাটা মোড়ের কাছে গৌরকিশোর ঘোষ স্টেশন চালু হলে যানবাহনের চাপ আরও বাড়বে। সেই চাপ সামলানো তখন প্রচন্ড চাপের হয়ে দাঁড়াবে। একমাত্র এই পরিস্থিতিতে সাহায্য করতে পারে আন্ডারপাস। তাই মেট্রো সংযোগের আগে প্রয়োজন আন্ডার পাস তৈরি করা।

এই আন্ডারপাস মেট্রো কর্তৃপক্ষকেই করে দিতে হবে। রাজ্য সরকার তার কোনও খরচ দেবে না। যতক্ষণ পর্যন্ত না আন্ডারপাস তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত মেট্রো লাইনের কাজে অনুমতি দেওয়া হবে না। এই সংক্রান্ত সমস্যা যাতে কাটে তার জন্যই মঙ্গলবার বসা হবে বৈঠকে।

আগে আন্ডারপাস তৈরির কাজ হবে নাকি মেট্রোর, কাজের জন্য চিংড়িঘাটার রাস্তায় দিনের একটা নির্দিষ্ট সময়ে যান চলাচল রাখা বন্ধ রাখা হবে নাকি অন্য কোনও বিকল্প ব্যবস্থা গ্রহণের পরিকল্পনা করা হবে সেই সমস্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে মঙ্গলবার। তাই বলা যায় আসন্ন সপ্তাহের বৈঠকের ওপরেই নির্ভর করে রয়েছে চিংড়িঘাটা মেট্রোর ভবিষ্যৎ।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা