নিয়োগ দুর্নীতিতে পার্থর হল না জামিন, আদালতে প্রশ্নের মুখে রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধি :- নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেলেন না পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে তাঁর জামিনের আবেদন খারিজ করে দিল বিচারপতি তপোব্রত চক্রবর্তীর তৃতীয় বেঞ্চ। ফলে আরও বিপাকে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়। সেই সঙ্গে জামিন পেলেন না আরও চারজন। এবার এই মামলায় আদালতে প্রশ্নের মুখে পড়ল রাজ্য।

এদিন হাই কোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে পার্থ চট্টোপাধ্যায়-সহ শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ৫ জনের জামিন মামলার শুনানি ছিল। সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্য়ায়, এসপি সিনহা, অশোককুমার সাহাও জামিনের আবেদন করেছিলেন। কিন্তু ইডির আইনজীবীর দাবি করেন যে পার্থ-সহ অন্যান্যরা বেশ প্রভাবশালী। তাঁদের জামিন দিলে এই মামলার অনেক প্রমাণ নষ্ট হতে পারে। এছাড়া তাঁরা জামিন পেলে প্রকৃত যোগ্য প্রার্থীদের সঙ্গে অন্যায় করা হবে। একইসঙ্গে তাঁর মন্তব্য,”সততার সঙ্গে পরীক্ষা দিয়ে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।”

সওয়াল-জবাবের পর বিচারপতি তপোব্রত চক্রবর্তী রাজ্যের ভূমিকা  নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ট্রায়ালের অনুমতি দিতে রাজ্য চুপ কেন?  তবে কী বুঝতে হবে এখনও অভিযুক্তদের সঙ্গে রাজ্য প্রশাসনের যোগ রয়েছে? আদালতে বিচারপতির মনে এই সন্দেহ উঁকি দিতেই খারিজ হয়ে গেল পার্থর জামিন।

সর্ষে অতীত, এবার ভাত পাতে রাখুন পোস্ত পাবদা, রইল রেসিপি

মামদানির পর লস অ্যাঞ্জেলেসের মেয়র হতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত মহিলা

দীপাবলির আগে অমিতাভের ‘জলসা’য় বোমা হামলার হুমকি!

অল্প তেলেই বানিয়ে ফেলুন ফুলকপি পাতুরি, ভাত বা পরোটার সঙ্গে জমে যাবে

শনিতে এসআইআরের বিরুদ্ধে পথে নামছেন প্রকাশ রাজ

কালীপুজোর আগে দুঃসংবাদ, চাকরি হারালেন এক হাজারের বেশি যোগ্য শিক্ষাকর্মী

রিলসের নেশায় নৃশংস কাণ্ড! হালতুতে যুবকের গায়ে পেট্রল ঢেলে আগুন, গ্রেফতার ৩

রবীন্দ্র সরোবরে নয়, ৫০টি বিকল্প ঘাটেই হবে ছটপুজো, ঘোষণা অগ্নিমিত্রার

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একাধিক পথচারীকে পিষল ঘাতক ট্রাক, মৃত ৭

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

ধনতেরাসে সোনা-রুপোর বাজারে স্বস্তি, কলকাতায় আজ কত দামে বিকোচ্ছে হলুদ ধাতু?

‘সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত সিদ্ধান্ত,’ রোনাল্ডোর অবসর প্রসঙ্গে মত পর্তুগালের কোচের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’