পুরভোট মামলার শুনানি শেষ, রায় সম্ভবত সোমবার

রাজ্যের সমস্ত পুরসভায় এক সঙ্গে ভোট করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি। সেই সঙ্গে তাঁদের দাবি ছিল

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সমস্ত পুরসভায় এক সঙ্গে ভোট করার দাবিতে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিল বিজেপি। সেই সঙ্গে তাঁদের দাবি ছিল, কলকাতা-সহ রাজ্যের সমস্ত পুরভোটে ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট রাখতে হবে রাজ্য নির্বাচন কমিশনকে। মামলার শুনানি শেষ হল কলকাতা হাই কোর্টে। কিন্তু শুক্রবার রায় স্থগিত রাখল আদালত। কলকাতা হাইকোর্ট সূত্রের খবর, সোমবার রায়দানের সম্ভবনা রয়েছে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে ওই মামলার শুনানি হয়েছে।

শুনানির সময়, কলকাতা হাইকোর্টে রাজ্য নির্বচন কমিশনের আইনজীবীরা জানান, কমিশনের কাছে যে এম১ ও এম২ ইভিএম রয়েছে, তাতে ভিভিপ্যাটের সুবিধা নেই। ভিভিপ্যাটের সুবিধা রয়েছে এম৩ ইভিএমে, যা শুধু লোকসভা ও বিধানসভা ভোটে ব্যবহার করা হয়। তাঁদের আরও দাবি ছিল, অন্যান্য রাজ্যেও পুরভোট বা স্থানীয় নির্বাচনে এই ধরণের ইভিএম ব্যবহার করা হয়। পাশাপাশি কমিশনের আইনজীবীর প্রশ্ন, মামলাকারী ভোট স্থগিত করতে চান? নাকি দ্রুত নির্বাচন চান?এটা পরিস্কার করা প্রয়োজন। এরপর ডিভিশন বেঞ্চ কমিশনকে প্রশ্ন করেন, কত দফায়, কোন কোন পুরসভায় আর কোন কোন দিন ভোটগ্রহণ সম্ভব তা জানতে চায় আদালত। সূত্রের খবর, মামলাকারীদের দাবি মেনে একদিনে ভোটগ্রহন বা ফলপ্রকাশ করা নিয়ে সহমত নয় রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশন। ফলে এখন সব পক্ষই তাঁকিয়ে আছে হাইকোর্ট কী রায় দেয় তার দিকে।

প্রবীণদের জন্য পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম ,ঘরে বসেই বছরে আয় করুন ২,৪৬,০০০ টাকা!

হাতিকে খাওয়াতে গিয়ে বেঘোরে প্রাণ হারালেন অটো চালক

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

সেনাবাহিনী সম্পর্কে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে গ্রেফতার করিমপুরের তৃণমূল নেতা

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী