Loading live market data...
Loading active stocks...
Connecting...

খড়গপুর আইআইটি-তে পড়ুয়ার রহস্যমৃত্যুতে পুলিশের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

খড়গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: খড়গপুর আইআইটি-তে ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় এবার পুলিশের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। পশ্চিম মেদিনীপুর জেলার পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। আগামী এক সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কলকাতা হাইকোর্টে।

কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দেয়, আগামী বৃহস্পতিবার ছাত্র মৃত্যুর ঘটনার তদন্তকারী অফিসার এবং পুলিশ সুপার কর্তৃক নিযুক্ত উচ্চ পদস্থ আধিকারিককে আদালতে উপস্থিত থাকতে হবে। একইসঙ্গে খড়গপুর সদর থানাকে কেস ডায়েরিও জমা দিতে বলেছে আদালত।

প্রসঙ্গত গত ১৪ অক্টোবর খড়গপুর আইআইটি-র হস্টেলের ঘর থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত ছাত্রের নাম ফাইজান আহমেদ। সে অসমের বাসিন্দা। বিটেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল সে। ফাইজানের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলেকে খুন করা হয়েছে। এই ঘটনায় সিআইডি কিংবা বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের দাবি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন মৃত ছাত্রের বাবা সেলিম আহমেদ। বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ নির্দেশ দেয়, ছাত্র মৃত্যুর এই ঘটনায় অবিলম্বে ভিসেরা পরীক্ষার ব্যবস্থা করতে হবে। মৃত ছাত্রের সঙ্গে ফোনে শেষ যে ব্যক্তির কথা হয়েছিল, তাঁকেও খুঁজে বের করতে হবে বলে নির্দেশ দিয়েছে আদালত। ফোনে শেষ কথা হওয়া ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সকলের সাক্ষ্য এবং গোপন জবানবন্দি রেকর্ড করতে হবে বলে নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। খড়গপুর আইআইটিতে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে র‍্যাগিং ঠেকানোর পরিকাঠামো রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখতে বলেছে হাইকোর্ট।

জিন্স পরা নিয়ে আপত্তি শ্বশুরবাড়ির! অভিমানে আত্মঘাতী গৃহবধূ

ভাঙড় থেকে গ্রেফতার মাও নেত্রী শ্রদ্ধা, কলকাতায় আত্মসমর্পণ মাধাই পাত্রের

‘রাজকন্যা’ সেজে কানের লাল গালিচায় ঝড় তুলবেন আলিয়া, ভাইরাল নায়িকার প্রথম লুক

নৈহাটিতে পরিত্যক্ত কোয়ার্টারে উদ্ধার বোমা! আতঙ্কে স্থানীয়রা

রেলের বেঁধে দেওয়া সময়সীমা শেষের আগেই তৃণমূলের পার্টি অফিস গুটিয়ে নেওয়া হল

মোদির আর্জিতে সাড়া, গাড়ি ছেড়ে সাইকেলে চেপে আদালতে বিচারপতি

‘‌মেসিকাণ্ড খতিয়ে দেখে ব্যবস্থা নেব’‌, দায়িত্ব নিয়েই কড়া বার্তা নিশীথের

‘দুই বাংলার মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি পাবে’, শুভেন্দুকে শুভেচ্ছা জানালেন এরশাদের ভাই

ভয়াবহ অগ্নিকাণ্ড তপসিয়ায়, বহুতলে ঝলসে মৃত ২, চিকিৎসাধীন আরও অনেকে

গর্গ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল কলকাতা পুলিশের সাইবার সেল, কোন অভিযোগে?

বউমার অশালীন পোশাক আর উচ্ছৃঙ্খল জীবনযাপনে অতিষ্ঠ হয়ে আত্মঘাতী শ্বশুর-শাশুড়ি

চন্দ্রনাথ খুনের মাস্টারমাইন্ড রাজ সিংয়ের পরিচয় কী?‌ তদন্তে মধ্যমগ্রামে সিবিআই টিম

ফাঁস হওয়া নিটের প্রশ্নপত্রের দাম উঠেছিল ৩০ হাজার থেকে ৫ লাখ, বিস্ফোরক তথ্য গোয়েন্দাদের হাতে