‘বিজেপিকর্মী খুনের মামলায় পরেশ পাল সহ ৩ তৃণমূল নেতার বিরুদ্ধে এখনই শুনানি নয়’

Share:

নিজস্ব প্রতিনিধি : জামিনের রায় না হওয়া পর্যন্ত তৃণমূল বিধায়ক পরেশ পাল (Paresh Paul) সহ তৃণমূল কাউন্সিলরদের বিরুদ্ধে নিম্ন আদালতে বিজেপিকর্মী হত্যা মামলার শুনানি মুলতুবি রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta Highcourt)। বেলেঘাটার বিজেপিকর্মী অভিজিৎ সরকারের (Avijit Sarkar) খুনের চার্জশিটে নাম রয়েছে তৃণমূল বিধায়ক পরেশ পালের। এবার এই ঘটনায় আগাম জামিনের আবেদন করেছেন তিনি। বুধবার বিচারপতি জয় সেনগুপ্ত বলেছেন, হাইকোর্ট নির্দেশ না দেওয়া পর্যন্ত শুনানি মুলতুবি রাখবে নিম্ন আদালত।

জানা গিয়েছে, পরেশ পালের সঙ্গে জামিনের আবেদন করেছেন কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার (Swapan Samaddar) ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষ (Papiya Ghosh)। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিনেই খুন হয়েছিলেন বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকার। তাঁর খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূলের ৩ জনের বিরুদ্ধে।

তৃণমূল নেতাদের আইনজীবীদের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পরেশ পাল সহ ৩জনের নাম জড়িয়ে দেওয়া হয়েছে। তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত তাঁরা। কিন্তু আচমকাই সিবিআই তাঁদের চার্জশিটে তৃণমূল বিধায়ক পরেশ পাল, কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া ঘোষের নাম উল্লেখ করেছে। তারফলেই আইনি সুরক্ষার কারণেই আগাম জামিনের আবেদন করা হয়েছে। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে জামিনের আবেদনের শুনানি হতে পারে। আগামী শুক্রবারের মধ্যে তাঁদের হাজিরার নির্দেশ দিয়েছে সিবিআই। হাজিরা দেওয়ার আগে জামিন নিয়ে রাখতে চাইছেন নেতানেত্রীরা।

বসনিয়াকে রুখে দিয়ে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পেল কানাডা

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ