ক্যান্সার পরীক্ষায় মোবাইল ভ্যান পরিষেবার সূচনা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের

শনিবার থেকেই ম্যামোগ্রাফি (Mammography) টেস্টের জন্য মোবাইল ভ্যান পরিষেবার সূচনা করতে চলেছে এই প্রতিষ্ঠান।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমশ বেড়ে চলেছে দুরারোগ্য ব্যাধি ক্যান্সার আক্রান্ত মানুষের সংখ্যা। সারা বিশ্বজুড়ে ক্যান্সার ক্রমশ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে ব্রেস্ট বা স্তন ক্যান্সার (Breast Cancer) আক্রান্ত মহিলার সংখ্যাও। ৪ ফেব্রুয়ারি বিশ্ব ক্যান্সার দিবস (World Cancer Day) উপলক্ষে ব্রেস্ট ক্যান্সার (Breast Cancer) পরীক্ষার জন্য বিশেষ পদক্ষেপ নিল কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute – CNCI)। শনিবার থেকেই ম্যামোগ্রাফি (Mammography) টেস্টের জন্য মোবাইল ভ্যান পরিষেবার সূচনা করতে চলেছে এই প্রতিষ্ঠান।

চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট এর তরফে জানানো হয়েছে, ৪ ফেব্রুয়ারি, শনিবার সিএনসিআই-এর  রাজারহাট ক্যাম্পাসে মোবাইল ম্যামোগ্রাফি ইউনিট এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে। বাংলার গ্রামীণ এলাকায় মহিলাদের সহজেই ব্রেস্ট ক্যান্সার পরীক্ষার জন্য এই নতুন উদ্যোগ বলে জানানো হয়েছে। কী এই ম্যামোগ্রাফি টেস্ট? ম্যামোগ্রাফি পরীক্ষা হল স্তনের বিশেষ ধরনের এক্স–রে। এই পরীক্ষায় খুব সামান্যই তেজস্ক্রিয় রশ্মি ব্যবহৃত হয়। ৫০ বছরের বেশি বয়সী নারীদের নিয়মিত স্তনের ম্যামোগ্রাফি করালে বেশি লাভ বলে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে। ক্যান্সার নির্ণয়ে ম্যামোগ্রাফি বিশ্বজুড়ে অত্যন্ত প্রচলিত একটি পরীক্ষা। এবার সেই ম্যামোগ্রাফি টেস্টকে মানুষের দুয়ারে নিয়ে যেতে চলেছে পূর্ব ভারতের সরথেকে বড় সরকারি ক্যান্সার চিকিৎসা প্রতিষ্ঠান চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (সিএনসিআই)।

উল্লেখ্য ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকির পিছনে চিকিৎসকরা একাধিক কারণকে চিহ্নিত করেছেন। চিকিৎসকদের মতে, দেরিতে সন্তান গ্রহণ, বা যাদের সন্তান নেই, কিংবা সন্তানকে বুকের দুধ না খাওয়ানো, খাদ্যাভ্যাসে শাকসবজি বা ফলমূলের চাইতে চর্বি ও প্রাণীজ আমিষ বেশি রাখা ও প্রসেসড ফুড বেশি খেলে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। পাশাপাশি অতিরিক্ত ওজন যাদের তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি থাকে। তাই নিয়মিত পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয় বিশেষজ্ঞদের তরফে।

৪০ কোটির বিনিময়ে দলবদল, মহুয়ার মন্তব্যের বিরুদ্ধে আদালতে যাচ্ছেন কাকলি-শতাব্দীরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি