সুপ্রিম কোর্টে সিবিআই, নির্বাচন পরবর্তী হিংসার ৪০টি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি

একুশের বিধানসভা নির্বাচনের পরে হিংসার ৪০টি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই।

Share:

নিজস্ব প্রতিনিধি: এবারের লোকসভা নির্বাচনের আগে অবধি বিগত ৭-৮ বছর ধরে বার বার কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের বিরুদ্ধে বিরোধীরা অভিযোগ তুলে এসেছে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে অপব্যবহার করার। কেন্দ্রীয় এজেন্সিগুলিকে কার্যত বিজেপির তাঁবেদার বাহিনী বানিয়ে ফেলা হয়েছে বলেও বিরোধিরা অভিযোগ করেছে। যদিও সেই সব অভিযোগ বিন্দুমাত্র পাত্তা দেয়নি মোদি সরকার(Narendra Modi Government)। তবে লোকসভা নির্বাচনের পরে পশ্চিমবঙ্গ সরকারের(West Bengal State Government) তরফে সুপ্রিম কোর্টে(Supreme Court) একটি মামলা দায়ের করা হয়েছে যে, রাজ্য সরকারের সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও কেন্দ্রীয় এজেন্সিগুলি একতরফা ভাবে রাজ্যকে না জানিয়ে বা রাজ্যের নির্দেশ না মেনে পদক্ষেপ করে চলেছে। সেই মামলা গ্রহণও করেছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ রাজ্যের বক্তব্যে সারবত্তা আছে বলে মনে করছে সুপ্রিম কোর্টও। এই আবহে এবার নয়া নাটক রচনা করতে বসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই(CBI)। যদিও সেই নাটক কতখানি সাফল্য পাবে তা নিয়ে খটকা থাকছে।

তা কী করছে সিবিআই? জানা গিয়েছে, বাংলার বুকে একুশের বিধানসভা নির্বাচনের পরে হিংসার ৪০টি মামলা রাজ্যের বাইরে সরানোর আর্জি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে সিবিআই। তাঁদের দাবি, বাংলায় নাকি এই মামলাগুলি চালানোর মতো পরিস্থিতি নেই। সাক্ষী ও আইনজীবীদের নাকি ভয় দেখানো হচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে নাকি তাঁদের আক্রান্তও হতে হচ্ছে। যদিও সুপ্রিম কোর্ট এখনই এই আর্জিতে সাড়া দেয়নি। তাঁরা এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের মতামত চেয়ে পাঠিয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্ট আগামী ৩ সপ্তাহের মধ্যে সিবিআইয়ের কাছ থেকেও রিপোর্ট তলব করেছে যে, মামলা না সরলে কী ক্ষতি হতে পারে সেটা জানানো হোক। ঘটনা হচ্ছে, আইনজীবী মহলের একটা বড় অংশের দাবি, বাংলার মামলা বিজেপি শাসিত রাজ্যে সরিয়ে নিয়ে যেতে পারলে মনপসন্দ রায় আসতে পারে। সেটা ধরে নিয়েই সিবিআই এই আর্জি জানিয়েছে। কিন্তু তাঁরা এখনও পর্যন্ত কোনও প্রমাণই তুলে ধরতে পারেনি যে ওই ৪০টি মামলার সঙ্গে জড়িত সাক্ষী ও আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে না তাঁদের কেউ আক্রমণ করেছে। সবটাই মনগড়া নাটক। কেননা সিবিআই বুঝে গিয়েছে এই মামলাগুলির বাস্তব ভিত্তি বলে আর কিছুই অবশিষ্ট নেই।

দঅন্যদিকে বিজেপির তরফ থেকে চেষ্টা করা হচ্ছে আপ্রাণ ভাবে এই সব মামলাগুলির মাধ্যমে বাংলার বুকে শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা থেকে কর্মীদের দাবিয়ে রাখতে। আর তাই কেন্দ্রে একক সংখ্যাগরিষ্ঠতা হারানো নরেন্দ্র মোদির সরকার সরাসরি পদক্ষেপ না করে সিবিআইয়ের মাধ্যমে সুপ্রিম কোর্টে আর্জি জানাচ্ছে যাতে মামলা বাংলার বাইরে সরিয়ে আনা যায়। এটা সবাই জানে যে, বাংলার ক্ষমতাসীন সরকার কখনই সিবিআইয়ের এই নাটকে সাড়া দেবে না। তাঁরা বিরোধিতা করবেই। নবান্ন সূত্রেও তেমনই ইঙ্গিত মিলেছে। আবার সুপ্রিম কোর্ট যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের দায়ের করা কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহার সংক্রান্ত মামলা গ্রহণ করেছে, তাই এই ক্ষেত্রেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিজেদের যুক্তি তুলে ধরতে সক্ষম হবে। আর তাই সুপ্রিম কোর্টে গিয়ে আর্জি জানালেই যে তা পূর্ণ হয়ে যাবে সেটা ভাবার মতো জমি নেই।

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

দারিদ্র্যতা কাটিয়ে সুপারস্টার, প্রেম, বিতর্কিত বিবাহিত জীবন, তৈরি হচ্ছে পবন সিংহের বায়োপিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা