মেয়রকে গভীর রাতে হুমকির অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় তপ্ত এলাকা

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ রাত পোহালেই দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন। আর তার আগে তেতে উঠল রাজ্য–রাজনীতি। কারণ ভয়ঙ্কর অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। মাঝরাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা পৌঁছে যায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। সেখানে গিয়ে মেয়রকে ডেকে ঘুম থেকে তোলা হয় বলে অভিযোগ। তার পর তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে এমন কাজ নিয়ে এখন তপ্ত হয়ে উঠেছে এলাকা। মেয়র নিজেই এই কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন। 

এদিকে বুধবার ১৪২টি আসনে ভোট রয়েছে। তার আগে মেয়রের বাড়িতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা হুমকি দিলেন বলে অভিযোগ। কেন এমন ঘটনা ঘটল?‌ মাঝরাতে মেয়রের বাড়িতে যেতে হল কেন?‌ হুমকি দিতে হল কেন?‌ এইসব প্রশ্ন উঠতে শুরু হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। আবার সাধারণ মানুষের মনে ক্ষোভ তৈরি হয়েছে। বুধবার ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে সাধারণ মানুষের লড়াই হতে পারে বলে এখন আশঙ্কা করছেন অনেকে। মেয়র এলাকায় অত্যন্ত জনপ্রিয় জনপ্রতিনিধি। তাঁর বাড়িতে মাঝ রাতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গিয়ে হুমকি দেওয়ার ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে।

অন্যদিকে কেন্দ্রীয় বাহিনী বাংলায় এসেছে বিপুল পরিমাণে। প্রথম দফার থেকে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় বাহিনী বাড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। যাতে দ্বিতীয় দফার ভোট একইরকম শান্তিপূর্ণ হয়। কিন্তু সেখানে অভিযোগ উঠছে, খোদ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রাতের অন্ধকারে পৌঁছে যায় মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে। চেতলার বাড়ইতে গিয়ে তাঁকে ডেকে ঘুম থেকে তোলা হয় বলে অভিযোগ। তারপর তাঁকে হুমকি দেওয়া হয়েছে বলে মেয়রের দাবি। এই নিয়ে এখন চেতলা জুড়ে হইচই পড়ে গিয়েছে।

এছাড়া নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লাগাতার সংঘাত দেখা গিয়েছিল। প্রথম দফার ভোট পর্যন্ত তা অব্যাহত ছিল। এবার দ্বিতীয় দফার ভোটের আগে তা অব্যাহত রইল বলেই মনে করা হচ্ছে। এই বিষয়ে অবশ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে মুখ খোলা হয়নি। এমনকী কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকেও কেউ কিছু বলেনি। ফলে গোটা বিষয়টি নিয়ে অন্ধকারে রয়েছেন সাধারণ মানুষ। আড়াই লক্ষ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করে ভোট করাতে চাইছে নির্বাচন কমিশন। সেখানে এমন ঘটনা সত্যিই নজিরবিহীন। যা নিয়ে এখন তুমুল আলোচনা শুরু হয়েছে। এই বিষয়ে ফিরহাদ হাকিমের অভিযোগ, ‘‌নকশাল আমলে এমন দেখেছিলাম। হুমকি দিয়ে বলা হয়েছে কিছু হলে বুঝে নেওয়া হবে। চেতলায় কোনও দিন অশান্তি হয়নি। আমাকে ধমকানো হচ্ছে।’‌

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪, নিখোঁজ আড়াই হাজারের বেশি

ঠান্ডা দই বনাম আইসক্রিম, জেনে নিন কোনটি বেশি স্বাস্থ্যকর?

সেলুনে সতীর্থ সরফরাজের চুল কাটছেন মোহাম্মদ সিরাজ! ভাইরাল ভিডিও

বুধের সকালে চমক দেবে বৃহস্পতি! টাকার জোয়ারে ভাসবেন ৭ রাশির জাতক-জাতিকারা

 সম্পর্কের শৈত্য কাটছে! অগস্টের শেষ সপ্তাহে দিল্লি সফরে আসছেন তারেক রহমান

‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি করল সিউড়ি আদালত

‘ধর্মান্তকরণ রুখতে নতুন আইন আনছে রাজ্য,’ ঘোষণা শুভেন্দুর

পাঁচ বছরেই দেবরাজের সম্পত্তির পরিমাণ ১০০ কোটি টাকা! ইডিকে নতুন তথ্য দিল পুলিশ

গাঁজা সেবন করেই বিমান চালাচ্ছিলেন ফুকেত-দিল্লি এয়ার ইন্ডিয়ার পাইলট!

অভয়ার ধর্ষণ-খুনের দিন হাসপাতালে থাকা চিকিৎসক-নার্স, কর্মীদের তলব সিবিআইয়ের

বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের পরে মুক্তি পেল বাংলাদেশিদের হাতে অপহৃত তেহট্টের দুই চাষি

‘দুর্নীতির খোঁজ চললেও, মানুষকে আগে পরিষেবা দিতে হবে,’ নির্দেশ দিলীপ ঘোষের

টুলুর ‘সাম্রাজ্য’-এর শিকড় খুঁজতে পুলিশের আতশকাচের নিচে আত্মীয়রা

হালিশহরের পর শ্যামবাজার, ফের মমতাকে ঘিরে বিক্ষোভ, শুনতে হল চোর স্লোগান