আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ধুলিয়ান থেকে সরছে না কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ হাইকোর্টের

নিজস্ব প্রতিনিধি : ধুলিয়ান থেকে এখনই সরানো হচ্ছে না কেন্দ্রীয়বাহিনী। বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। পাশাপাশি এলাকার পরিস্থিতি কেমন রয়েছে তা খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে আদালত। ভারী বুটের শব্দ এখনও শোনা যাচ্ছে ধুলিয়ানের অলিতে গলিতে।

জানা গিয়েছে, সেই কমিটিতে রয়েছেন জাতীয় মানবাধিকার ও রাজ্য মানবাধিকার কমিশনের দুই প্রতিনিধি এবং রাজ্য লিগ্যাল সার্ভিস অথরিটির এক সদস্য। অশান্তির জেরে যাঁরা ধুলিয়ানে ঘর-বাড়ি ছেড়ে অন্য কোথাও আশ্রয় নিয়েছেন, তাঁদের পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট দেবে এই কমিটি।

ওয়াকফ আইনের বিরোধীতায় উত্তাল হয়ে উঠেছে মুর্শিদাবাদের একাধিক এলাকা। সামশেরগঞ্জ, সূতি, ধুলিয়ানে ছড়িয়েছে চাঞ্চল্য পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেছেন কলকাতা হাইকোর্ট। তার পর থেকে ভারী বুটের শব্দে ভারী হয়েছে ধুলিয়ানের বাতাস। সেই বুটের শব্দে কমেছে গুলি-বোমার আওয়াজ। ধীরে ধীরে শান্তি ফিরতে শুরু করেছে। কিন্তু মাঝে মধ্যেই অশান্তির খবর পাওয়া যাচ্ছে ইতিউতি। তাই এখনই কেন্দ্রীয় বাহিনী তুলতে চাইছে না আদালত।

আদালত জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের জন্য রাজ্যকে এখনই স্কিম তৈরি করতে হবে। মৃতদের পরিবারকে শুধু টাকা দেওয়া নয়,প্রয়োজনে চাকরি দেওয়ার ব্যাপারেও ভাবনা চিন্তা করার পরামর্শ রাজ্যকে দিল হাইকোর্ট।

অশান্তি শুরু হওয়ার পর নদী পেরিয়ে কাতারে কাতারে মানুষ গিয়েছেন পাশের জেলায়। প্রাণভয়ে ফিরে আসার সাহসও পাচ্ছেন না অনেকেই। কিছু ঘরছাড়া মানুষ বাড়ি ফিরলেও, অনেকেই বলছেন, রাত হলেই ফিরছে আতঙ্ক। তাঁদের ভয়, কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ রয়েছে। তাই কিছুটা হলেও পরিস্থিতি অনুকূলে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ চলে গেলে কী হবে? পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কেন্দ্রীয় বাহিনী সরছে না ধুলিয়ান থেকে।

 

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ আবাসনে বিনাঅনুমতিতে ভোটপ্রচার শুভেন্দুর, কমিশনে নালিশ তৃণমূলের

বাংলায় নির্বাচনে বিজেপি হারলে নরেন্দ্র মোদিজি কি ইস্তফা দেবেন, প্রশ্ন কেজরিওয়ালের

‘বিজেপির মতো ভেদাভেদের রাজনীতি করি না’, সুর চড়ালেন মমতা

কাঁটাতারের যন্ত্রণায় জর্জরিত ‘চর মেঘনা’, ভোট আসতেই জবাব চাইছে গ্রামবাসীরা

‘দ্বিতীয় দফাতেও ১০০- র বেশি আসনে জিতব’, আত্মপ্রত্যয়ী মমতা

‘ভোটারদের ভয় দেখালে দ্রুত ব্যবস্থা নিতে হবে,’ সমন্বয় বৈঠকে কড়া বার্তা কমিশনের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ