সিইএসসি’র ইতিহাসে রেকর্ড, লাগামছাড়া বিদ্যুতের চাহিদা’র ফলেই লোডশেডিং

সিইএসসি জানিয়েছে, গত সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিটে চাহিদা ছিল ২,৩৬৬ মেগাওয়াট।

Share:

নিজস্ব প্রতিনিধি: তীব্র গরমে বেড়েছে বিদ্যুতের চাহিদা। গত বছর এই সময়ে রাজ্যে চাহিদা যা ছিল, তার চেয়ে দৈনিক এক হাজার মেগাওয়াট চাহিদা বেড়েছে। সিইএসসি’র (CESC) দাবি, এবারের মতো চাহিদা এর আগে দেখা যায়নি। ডব্লুবিএসইডিসিএল (WBSEDCL) সূত্রে খবর, বর্তমান দৈনিক চাহিদা ছাড়িয়েছে আট হাজার মেগা ওয়াট।

কলকাতা ও রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা জানাচ্ছে, দুপুর এবং রাত সাড়ে এগারোটার পর চাহিদা বাড়ছে সবচেয়ে বেশি। স্বাভাবিক ভাবেই, বিদ্যুতের চাহিদায় হচ্ছে লোডশেডিং। কেন লোডশেডিং? কারণ, ‘আননোন লোড’। দু’ই বিদ্যুৎ বন্টন সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, মানুষ না জানিয়ে এসি’র সংযোগ নিচ্ছে। এতেই বাড়ছে লোডশেডিং বিপত্তি।  

সিইএসসি জানিয়েছে, গত সোমবার দুপুর ৩টে ৪৫ মিনিটে চাহিদা ছিল ২,৩৬৬ মেগাওয়াট। যা এখনও পর্যন্ত সবচেয়ে বেশি চাহিদা। ডব্লুবিএসইডিসিএল জানিয়েছে, পয়লা বৈশাখে চাহিদা ছিল সবচেয়ে বেশি। পরিমাণ, ৮, ৩৫০ মেগাওয়াট।

বেশি চাহিদা রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, শিলিগুড়িতে। রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা বিদ্যুৎ সমস্যার দ্রুত সমাধানে গত ১৭ এপ্রিল থেকে চালু করেছে সর্বক্ষণের কন্ট্রোল রুম। ওই কট্রোল রুমের নম্বর ৮৯০০৭৯৩৫০৪ ও ৮৯০০৭৯৩৫০৩।  ১৭ এপ্রিলেই বিদ্যুৎ চাহিদায় মাত্রাতিরিক্ত চাপ পড়ায় সিইএসসি’র আওতাভুক্ত দক্ষিণেশ্বর, বেলঘরিয়া, যোধপুর পার্ক ও হরিদেবপুরে ট্রান্সফর্মার পোড়া থেকে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি হয়। ফলে বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ ছিল বেশ কিছুক্ষণ। পরের দিনই কলকাতা বিদ্যুৎ বন্টন সংস্থার উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিদ্যুৎ দফতর সচিব শান্তনু বসু। নির্দেশ দেওয়া হয়েছে, সর্বক্ষণ বিদ্যুৎ কর্মী মোতায়েন, পর্যাপ্ত ট্রান্সফর্মার, উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিজি সেট রাখার।    

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে