ছট পুজোর আবহেই শুক্রে মমতা-লালুর বৈঠকের সম্ভাবনা

আগামিকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই হতে পারে লালু-তেজস্বীর সঙ্গে মমতার  বৈঠক।

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত সফরে বৃহস্পতিবার কলকাতায়(Kolkata) এসেছেন আরজেডি(RJD) সুপ্রিমো তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব(Lalu Prasad Yadav) ও তাঁর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তেজস্বীর শালার ছেলের বিয়ে উপলক্ষ্যেই তাঁদের কলকাতায় আগমন বলে জানা গিয়েছে। ১৮ নভেম্বর পর্যন্ত কলকাতায় থাকতে পারেন তাঁরা। তবে এই সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সঙ্গে তারা কোন সাক্ষাৎ করবেন কিনা সে বিষয়ে তেজস্বী বা লালু এখনও প্রকাশ্যে মুখ খোলেননি। যদিও সূত্রে জানা গিয়েছে, আগামিকাল অর্থাৎ শুক্রবার লালু ও তেজস্বীর সঙ্গে বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস(TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বৈঠক হলেও হতে পারে। সেই বৈঠক নবান্নে হওয়ার সম্ভাবনাই বেশি। কেননা আগামিকাল নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকও ডেকেছেন মুখ্যমন্ত্রী। তার মাঝেই হতে পারে লালু-তেজস্বীর সঙ্গে মমতার  বৈঠক।

লালুর রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি বিহারের ক্ষমতায় থাকা সরকারের জোট শরিক হওয়ার পাশাপাশি দেশে তৈরি হওয়া বিজেপি বিরোধী মহাজোট INDIA’রও শরিক দল। তৃণমূল কংগ্রেসও এই জোটে যোগ দিয়েছে। পুজো আগে এই জোটের শেষ বৈঠক হয়েছিল মুম্বইয়ে। তারপর আর এই জোটের কোনও বৈঠক হয়নি। মমতা চেয়েছিলেন, ২৪’র নির্বাচনের কথা মাথায় রেখে কংগ্রেস দ্রুত আসন রফার আলোচনা সেরে ফেলুক। যদিও সেই পথে পা বাড়ায়নি কংগ্রেস। ৫ রাজ্যের বিধানসভা নির্বাচনের দোহাই দিয়ে তাঁরা বৈঠক এড়িয়ে গিয়েছে। এখন তাই নতুন ইংরেজি বছর ছাড়া দ্রুত INDIA জোতের বৈঠক বসার সম্ভাবনাও নেই। এই আবহেই আগামিকাল যদি লালু-তেজস্বীর সঙ্গে মমতার বৈঠক হয় তাহলে সেখানে জোট ইস্তেহার তৈরির বিষয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা