কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের টেক অফে দেরি, বিক্ষোভ যাত্রীদের

সাতসকালে কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! যাত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়তে বিলম্ব করায় বিমানবন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে কলকাতা বিমানবন্দরে ধুন্ধুমার কাণ্ড! যাত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়তে বিলম্ব করায় বিমানবন্দরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। যে কারণে আজ, বুধবার (১২ অগস্ট) সকালে দমদম নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে খানিকক্ষণের জন্যে বিশৃঙ্খলা পরিবেশের সৃষ্টি হয়। জানা গিয়েছে, ১৭০ জন যাত্রী নিয়ে আজ সকাল সাড়ে ৬টা নাগাদ কলকাতা থেকে চেন্নাইয়ের উদ্দেশে উড়ে যাওয়ার কথা ছিল এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানটির। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে বিমান ছাড়তে বিলম্ব হয়। সেই কারণেই ক্ষোভে ফেটে পড়েন যাত্রীরা। কারণ ততক্ষণে যাত্রীদের বোর্ডিং পাস দেওয়া হয়ে গিয়েছিল। কিন্তু বিমান ছাড়ার আগে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বিমান ছাড়ার বিষয়ে স্পষ্ট কোনও তথ্য না পাওয়ায় যাত্রীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়।

যাত্রীদের অভিযোগ, বোর্ডিং পাস দেওয়ার পরেও বিমানে যান্ত্রিক সমস্যার কথা তাঁদের যথাসময়ে জানানো হয়নি। দীর্ঘক্ষণ বিমানবন্দরে বসিয়ে রাখা হলেও সমস্যার সমাধান বা বিকল্প ব্যবস্থা নিয়ে কর্তৃপক্ষের তরফে পর্যাপ্ত সহযোগিতা করা হয়নি। এরপরই বিমানবন্দর চত্বরে যাত্রীরা বিক্ষোভ শুরু করেন। তবে বিমানবন্দর কর্তৃপক্ষও দোষ স্বীকার করে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে নির্ধারিত সময়ে বিমানটি ছাড়া সম্ভব হয়নি। দ্রুত বিকল্প বিমানের ব্যবস্থা করাও সম্ভব নয়।

শেষ পাওয়া খবর অনুযায়ী, সকাল সাড়ে ১১টার পর সংশ্লিষ্ট বিমানটি ছাড়ার ঘোষণা করা হয়। তবে ঠিক কী ধরনের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল, সে বিষয়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। পাশাপাশি দীর্ঘক্ষণ দেরির কারণে তাঁদের পূর্বনির্ধারিত কাজ ও সময়সূচিও ব্যাহত হয়েছে বলে অভিযোগ তাঁদের। তবে বিমানটি ছাড়ার ঘোষণার পর পরিস্থিতি শান্ত হয়।

দশভুজা নন, হাতে নেই অস্ত্র! রায় পরিবারের দুর্গা প্রতিমায় বড় চমক

বাংলাদেশে দুর্গাপুজোয় জঙ্গি হামলার আশঙ্কা, মণ্ডপে বসছে সিসি ক্যামেরা

চিনি আর তেল ছাড়লেই কমবে না ডায়াবেটিস! কী বলছেন বিশেষজ্ঞরা?

খাবারে বৈচিত্র্য কম? বাড়তে পারে রিউম্যাটয়েড আর্থ্রাইটিসের ঝুঁকি

দিল্লিতে ভেঙে পড়া বাড়ির ধ্বংসাবশেষ থেকে উদ্ধার শিশুর দেহ

ফুসফুসের সমস্যা! ধূমপান ছাড়ার ২০ মিনিট পর থেকেই শুরু হয় ম্যাজিক

কেতুর গোচর, ৫ ডিসেম্বর পর্যন্ত ‘আচ্ছে দিন’ ৩ রাশির জাতকদের

উ‍ৎসবের মরশুমেই ৫ রাশির জাতকদের জীবনে ঘনিয়ে আসছে বিপদ!

পুতিনের জন্মদিনেই ইউক্রেনের ১২ শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলা, নিহত ১৯

পূর্ণমন্ত্রীর মর্যাদায় রাজ্য সরকারের উপদেষ্টা ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

প্রকাশ্য রাস্তায় চড় স্বামীর, অভিমানে দুই ছেলেকে নিয়ে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

পুজোর ভিড় সামলাতে স্পেশাল ট্রেন নিয়ে বড় ঘোষণা রেলের, কবে কোন রুটে চলবে? জানুন সময়সূচী

সন্দেশখালির শাহজাহানের জামিনে ফের জটিলতা, মামলা থেকে সরে গেলেন বিচারপতি

দিনদুপুরে কলেজ ছাত্রকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, চাঞ্চল্য খড়্গপুরে