হাইকোর্টের রায়ে চাকরিহারাদের ফেরাতে হবে ঠিক কত টাকা, দেখে নিন

চাকরিহারাদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। কিন্তু কত টাকা ফেরাতে হবে? সবাইকেই কী টাকা ফেরত দিতে হবে? দেখে নিন উত্তর।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মী নিয়োগের ক্ষেত্রে দুর্নীতির(School Teachers Recruitment Scam) ঘটনায় গতকাল কলকাতা হাইকোর্টের(Calcutta High Court) স্পেশ্যাল ডিভিশন বেঞ্চ এক চাঞ্চল্যকর রায়(Case Verdict) দিয়েছে। সেই রায়ে বলা হয়েছে, ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের(SSC) ৪টি প্যানেলের মাধ্যমে মোট ২৫ হাজার ৭৫৪ জনের চাকরি হয়েছিল। সেই প্যানেল তৈরির ক্ষেত্রে ১৭ রকমের পথে দুর্নীতি হয়েছিল। সোমবারের রায়ে বিচারপতিরা জানিয়েছেন – অযোগ্যদের খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই গোটা নিয়োগ প্যানেল বাতিল করা হয়েছে! তা তাঁরা করতে কার্যত বাধ্য হয়েছেন। আর সেই প্যানেল বাতিলের জেরে সোমা দাস ব্যাতীত বাকি ২৫ হাজার ৭৫৩জনের চাকরি খারিজ করা হচ্ছে। এই চাকরিহারাদের(Job Loosers) মধ্যে আছেন নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক-শিক্ষিকারা এবং Group-C ও Group-D’র কর্মীরা। আদালত জানিয়েছে, এই চাকরিহারাদের মধ্যে যারা স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। কিন্তু কত টাকা ফেরাতে হবে?

আদালতের রায় অনুযায়ী, ২৫ হাজার ৭৫৩জনের চাকরি খারিজ হলেও সবাইকে টাকা ফেরত দিতে হবে না। কেবলমাত্র যারা স্কুল সার্ভিস কমিশনের প্যানেলের মেয়াদ শেষ হওয়ার পরেও চাকরি পেয়েছেন, তাঁদের সুদ-সহ বেতন ফেরত দিতে হবে। অনুমান করা হচ্ছে নূন্যতম প্রায় ৫ হাজার জনকে এবং সর্বোচ্চ ১০ হাজার জনকে সেই টাকা ফেরাতে হবে। আদালত জানিয়েই দিয়েছে, টাকা ফেরানোর ক্ষেত্রে বেতনের সঙ্গে বাৎসরিক ১২ শতাংশ হারে সুদ দিতেও হবে। আর সেটা ফেরাতে হবে আগামী ৪ সপ্তাহের মধ্যে। । কিন্তু সেই টাকার পরিমাণ কত হবে তা অনেকেরই জানা নেই। দেখা যাচ্ছে, মাধ্যমিক স্তরের একজন শিক্ষককে গড়ে ২২ লক্ষ এবং উচ্চ মাধ্যমিক স্তরের টিচারদের গড়ে ২৮ থেকে ৩০ লক্ষ টাকা ফেরাতে হবে। কিন্তু মাত্র ৪ সপ্তাহের মধ্যে কীভাবে এত বড় অঙ্কের টাকা তাঁরা ফেরত দেবেন তার রাস্তা আদালত দেখিয়ে দেয়নি। কোনও ব্যাঙ্ক এখন এই চাকরিহারাদের ঋণ বা Loan দিতে চাইবে না। বাড়ি-ঘর জমিজমা বিক্রি করেও সেই টাকা উঠবে কিনা সন্দেহ। আর যদি তাঁরা সেই টাকা ফেরত দিতে না পারেন তাহলে কী হবে! সেকথাও কিন্তু বলে দেয়নি আদালত। দেখার বিষয় এই সব ক্ষেত্রে সুপ্রিম কোর্ট কী পদক্ষেপ করে।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না

প্রশ্নের মুখে শ্রদ্ধা, ১০ বছর ধরে চিড়ে-মুড়ি খেয়ে দিন কাটাচ্ছেন বিজ্ঞানের শিক্ষক

নেপালের দারচুলায় ভয়াবহ ধস, ফের হড়পা বানের আতঙ্ক

স্ত্রীর চাকরি যাওয়ার বদলা নিতে পড়ুয়াদের খাবারে গোবরের গুঁড়ো মেশালেন স্বামী, চাঞ্চল্য তামিলনাড়ুতে

ঋণ আদায়ে মহিলাকে চারদিন বন্দি বানিয়ে নগ্ন করে ভিডিও বানাল ঋণদাতা সংস্থার গুন্ডারা

মুক্তির প্রথম দিনে কত‌ টাকার ব্যবসা করল পঙ্কজ ত্রিপাঠীর ‘মির্জাপুর

বিশ্বের নতুন মানচিত্র আনল রাষ্ট্রসঙ্ঘ, পক্ষে ভোট দিল ১৬৪টি দেশ, বিপক্ষে আমেরিকা

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

উত্তরবঙ্গের যাত্রীদের জন্য দুঃসংবাদ! শনিবারও বাতিল পদাতিক সহ একাধিক এক্সপ্রেস ট্রেন, জানুন তালিকা

বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হল জেলাশাসকের কার্যালয় চত্বরের মসজিদ

শিক্ষক দিবসে জঙ্গল থেকে উদ্ধার বর্ণপরিচয়ের স্রষ্টা বিদ্যাসাগরের মূর্তি