এবারও রবীন্দ্র সরোবরে করা যাবে না ছটপুজো

চলতি বছর ১০ ও ১১ নভেম্বর ছটপুজো পালিত হবে। ওই দুই দিন গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং মহিলাদের পোশাক পরিবর্তনের অস্থায়ী ব্যবস্থা তৈরি

Share:

নিজস্ব প্রতিনিধি: দিন কয়েক আগেই রবীন্দ্র সরোবরে মাছের মড়ক দেখা গিয়েছিল। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন ভয়ানক দূষণে সরোবরের জলে অক্সিজেনের মাত্রা কমে গিয়েই বিপত্তি। সে কারণে এবারও রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো। পরিবর্তে বিকল্প জলাশয়ে যাবতীয় ব্যবস্থা রাখছে পুরসভা ও কেএমডিএ। সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ স্বত্বেও গত বছর পুলিশের সামনেই মিছিল করে রবীন্দ্র সরোবরে ছটপুজো করেছিলেন কিছু পূণ্য়ার্থী। ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে বলপ্রয়োগ করেনি পুলিশ এবং কেএমডিএ। তবে এবছর আগাম ব্যবস্থা নিচ্ছে কলকাতা পুরসভা এবং কেএমডিএ। এবং বিকল্প ঘাটগুলি নিয়ে জোরদার প্রচার শুরু হয়েছে এখন থেকেই।

চলতি বছর ১০ ও ১১ নভেম্বর ছটপুজো পালিত হবে। ওই দুই দিন গঙ্গার ঘাটগুলিতে পর্যাপ্ত আলো এবং মহিলাদের পোশাক পরিবর্তনের অস্থায়ী ব্যবস্থা তৈরি করছে কলকাতা পুরসভা। কেএমডিএ’র তরফে জানানো হয়েছে, বিভিন্ন ওয়ার্ডে হোর্ডিং ও পোস্টার দিয়ে বিকল্প জলাশয়ের কথা জানানো হচ্ছে। সাধারণ মানুষকে বোঝানো হচ্ছে যাতে ছটপুজোর দিনগুলি পুণ্যার্থী ওই বিকল্প জলাশয়ে রীতিনীতি পালন করেন। কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর সদস্য তথা বিধায়ক দেবাশিস কুমার জানিয়েছেন, গঙ্গার ৩৭টি ঘাট এবং যোধপুর পার্ক, পোদ্দারনগর, আনন্দপুর ও পাটুলি মিলিয়ে মোট ১৭০টি ঘাট ছটপুজোর জন্য প্রস্তুত করা হয়েছে। তাই এবার রবীন্দ্র এবং সুভাষ সরোবরে হবে না ছটপুজো।

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

মকরে প্রবেশ রাহুর, ৫ ডিসেম্বর থেকে আগামী দেড় বছর সুসময় ৩ রাশির জাতকদের

বাইক না দিয়েই ১০২ গ্রাহকের নামে ঋণ, কোটি টাকার প্রতারণার অভিযোগে গ্রেফতার দুই

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

‘৪ দিন বাড়ি থেকে বেরোতে পারিনি’, ফাঁস হওয়া অন্তরঙ্গের দৃশ্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের

পশ্চিমবঙ্গে বিজেপির সহ-পর্যবেক্ষকের পদ থেকে সরলেন অমিত মালব্য, কে এলেন?