প্রদীপের আলো জীবনে ঐক্য ও সম্প্রীতি বয়ে আনুক, দীপাবলিতে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি : কালীপুজো ও দীপাবলি উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়ার সকলকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। তাঁর শুভেচ্ছা বার্তায় উঠে এসেছে সম্প্রীতির বার্তা।

সোমবার সকালে নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি লিখেছেন, প্রদীপের আলো এবং এই উৎসবের চেতনা সকলের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক। পাশাপাশি আমাদের সম্প্রদায়ের মধ্যে ঐক্য ও সম্প্রীতিকে অনুপ্রাণিত করুক। প্রদীপের পবিত্র আলো সকলের জীবনের অন্ধকারকে দূর করুক এমনই আবেদন জানিয়েছেন মায়ের কাছে। সকলকে কালীপুজোর শুভেচ্ছাও জানিয়েছেন তিনি।

 

কালীপুজো উপলক্ষ্যএ শুভেচ্ছা জানিয়ে তিনি লিখেছেন, “দয়াময়ী মা, আমার করুণাময়ী মা, এসো মাগো আলোর দেবী, আলো নিয়ে এসো মা। অন্ধকারকে ঘুচিয়ে দিয়ে শান্তি নিয়ে এসো মা।” সকলকে জানাই কালীপুজো ও দীপাবলির আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উপলক্ষে আপনাদের সবার সঙ্গে নিজের লেখা ও সুর করা এবং শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া কালীপুজোর একটি গান শেয়ার করেছেন।

 

প্রতিবছর নিয়ম নিষ্ঠা সহকারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে হয় কালীপুজো। এবারও পুজোর আয়োজন করা হয়েছে। রবিবার রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের বাড়ির মাতৃ প্রতিমার ছবি শেয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লাল পাড় হলুদ শাড়ি, গয়নায় সজ্জিতা নীলবর্ণা দেবী। মুখ্যমন্ত্রী নিজে সেই ছবি শেয়ার করে জানিয়েছেন, তার বাড়ির মাতৃপ্রতিমা। অন্যান্য সময়ের মতো সাদামাটা রূপেই গৃহকর্ত্রীর দায়িত্ব সামলান তিনি। তিথি মেনে হয় পূজোর আয়োজন। ভোগের আয়োজন ও শুরু হয়ে যায় অনেক আগে থেকেই। গোটা রাজ্য এদিন মেতে থাকে শ্যামা আরাধনায়। কিন্তু রাজ্যের সকলের নজর থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির পুজোর দিকে। প্রতিবছর নিজের হাতে মায়ের পুজোর আয়োজন করেন মুখ্যমন্ত্রী। মন্ডপসজ্জা থেকে শুরু করে পুজোয় আগত অতিথিদের আপ্যায়ন করা, ভোগ রান্নার আয়োজন করেন। প্রতিবছর নিজের হাতে মায়ের সমস্ত কিছু আয়োজন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এবারও তার ব্যতিক্রম নয়।

সরকারি সুবিধার টোপ দিয়ে কোটি কোটি টাকার প্রতারণা! কলকাতাসহ ৮ জায়গায় একযোগে ইডির তল্লাশি

রাস্তার মধ্যেই দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, পুড়ে মৃত ৭

সোনম ওয়াংচুককে নিয়ে বিতর্কের মাঝেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘থ্রি ইডিয়টস’

একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

হড়পা বানে আফগানিস্তানে ভয়াবহ পরিস্থিতি! মৃত ২০, নিখোঁজ বহু

আট বছর আগে হারিয়েছেন স্ত্রীকে, আজও তাঁর ছবিতে ফুল দিয়েই দিন শুরু অটোচালকের

দু মাস পরেই ছিল বিয়ে! ওডেসার উপকূলে রুশ হামলায় প্রাণ গেল কেরলমের তরুণ নাবিকের

আজ কলকাতায় তিন মঞ্চে ‘২১ জুলাই’ পালন, শহরজুড়ে কড়া নিরাপত্তা

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

একুশের কর্মসূচির মাঝেই আবহাওয়ার ভোলবদল, কলকাতা সহ বাংলার একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

বিশ্বকাপে পোস্টার বিতর্ক! বাতিল হতে পারে আর্জেন্টিনার তিন খেলোয়াড়ের ব্রিটেনের ভিসা

ডিজিটাল ইন্ডিয়া কর্পোরেশনে একাধিক পদে নিয়োগ, জেনে নিন যোগ্যতা, বেতন

লঞ্চের আগেই Pixel 11a নিয়ে জোর জল্পনা, একাধিক স্পেসিফিকেশন ফাঁস