সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে মমতার সঙ্গে বৈঠক কলকাতার মার্কিন দূতের

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলায় সেমিকন্ডাক্টর কারখানা গড়ার কাজে গতি আনতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করলেন কলকাতায় নিযুক্ত আমেরিকার কনসাল জেনারেল ক্যাথি গিলেস দিয়াজ। বুধবার নবান্নে দুজনের মধ্যে বৈঠক হয়। সেই বৈঠকে সেমিকন্ডাক্টর কারখানা গড়ে তোলার ব্যাপারে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। সেমিকন্ডাক্টর কারখানার পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয় নিয়েও দুজনের মধ্যে আলোচনা হয়েছে।

গত বছরই ওয়াশিংটন সফরের মাঝপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঘোষনা করেছিলেন, কলকাতায় গড়ে উঠবে সেমিকন্ডাক্টর কারখানা। আর তার ফলে প্রচুর বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের পথ খুলে যাবে। তখনই মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ‘দীর্ঘ তিন বছর ধরে রাজ্য সরকারের আধিকারিকরা মার্কিন দূতাবাস ও মার্কিন প্রশাসনের সঙ্গে সেমিকন্ডাক্টর কারখানা নিয়ে আলোচনা চালাচ্ছিলেন। তার ফলই হচ্ছে রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা খোলার ঘোষণা। ওই প্রকল্পের জন্য জমি জায়গা যা প্রয়োজন, প্রস্তুত আছে। ওঁদের কী কী প্রত্যাশা, জানতে আমাদের টিম ওঁদের সঙ্গে কথা বলবে। যাতে দ্রুততার সঙ্গে আমরা কাজ এগোতে পারি।’

এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে কলকাতায় নিযুক্ত মার্কিন কনসাল জেনারেলের বৈঠকের পরে নবান্নের তরফে জানানো হয়েছে, ‘সেমিকন্ডাক্টর কারখানা তৈরির দায়িত্বে থাকা গ্লোবাল ফাউন্ড্রিজ নকশা, পরীক্ষা ইত্যাদি সংক্রান্ত একটি ‘ফ্যাব-লেস’ কেন্দ্র তৈরি করার পরিকল্পনা নিয়েছে। তাদের ইতিমধ্যেই ‘সফটওয়্যার টেকনোলজি পার্ক অব ইন্ডিয়া’-র তথ্যপ্রযুক্তি তালুকে ১৩ হাজার বর্গফুট জায়গা দেওয়া হয়েছে। সংস্থার তরফে ওই তালুকেই আরও ১৯ হাজার বর্গফুট জায়গা বরাদ্দ করার অনুরোধ জানানো হয়েছে। সেই জায়গা দেওয়ার প্রস্তুতি চলছে। সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলির যুগ্ম প্রশিক্ষণের প্রস্তুতিও চলছে। এতে রাজ্যের বহু শিক্ষার্থী উপকৃত হবেন। আমেরিকার নিউ জার্সিতে সদর দফতর থাকা সানটেক গ্লোবাল ইনকরপোরেটেডও  বাংলায় সেমিকন্ডাক্টর ও ন্যানোইলেকট্রনিকস কারখানা গড়ে তোলার জন্য আগ্রহ প্রকাশ করেছে। সেমিকন্ডাক্টর ও ন্যানোইলেকট্রনিক্স কারখানা গড়ে ওঠার ফলে কর্মসংস্থানের নয়া দিগন্ত উন্মোচিত হবে।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা