বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব করল CID

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠালো রাজ্যের গোয়েন্দা সংস্থা CID। জিজ্ঞাসাবাদের জন্যই ডাকা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: একটি জমি সংক্রান্ত বিষয়ে ৬৪ বছরের এক বিধবা এবং তাঁর মেয়ের তরফে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে(Calcutta High Court)। সেই মামলাতেই ওই মহিলা অভিযোগ করেন যে, কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার(Justice Amrita Sinha) স্বামী, যিনি নিজেও একজন আইনজীবী, তিনি বিবাদী পক্ষের আইনজীবী এবং তদন্তকারীদের ওপর বেআইনি ভাবে প্রভাব খাটাচ্ছেন। শুধু তাই নয়, পৈতৃক সম্পত্তি থেকে তাঁকে বঞ্চিত করার জন্য বাপের বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করেন দাদা এবং অন্যান্য আত্মীয়। এমনকি, বৃদ্ধাকে যে মারধর করা হয়েছে, তার প্রমাণ রয়েছে সিসি ক্যামেরার ফুটেজে। এর প্রেক্ষিতে ওই বৃদ্ধা আত্মীয়দের বিরুদ্ধে দুটি ফৌজদারি অভিযোগ করেন। অভিযোগ সেই দুটি মামলার ক্ষেত্রেই তদন্তকারীদের ওপর বেআইনি ভাবে প্রভাব খাটানো এবং দু’টি মামলার তদন্ত যাতে বাধাপ্রাপ্ত হয়, তার সব রকম চেষ্টা করেছেন বিচারপতি অমৃতা সিনহার স্বামী। ফলস্বরূপ, ওই দুটি মামলার তদন্তপ্রক্রিয়াই বাধাপ্রাপ্ত হয়। সেই ঘটনাতেই এবার বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ডেকে পাঠালো রাজ্যের গোয়েন্দা সংস্থা CID।

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার স্বামীর এই অবৈধ হস্তক্ষেপের বিষয়টি জানিয়ে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে(Supreme Court) মামলা দায়ের করেছেন ওই বিধবা মহিলা। সেই মামলার শুনানিতেই গত ১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, আইন অনুযায়ী পদক্ষেপ করতে পারবে পুলিশ(Police)। তবে কোনও বাড়তি পদক্ষেপ করা যাবে না। তারও আগে, নভেম্বর মাসের শুনানিতে CID-কে ‘ভয়ডরহীন’ ভাবে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি এলভিএন ভাট্টির ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, কোনও প্রভাব খাটানোর চেষ্টা হলে সেটাও শীর্ষ আদালতকে জানানোর কথা বলা হয়। তদন্ত শেষ করে ডিসেম্বরের মধ্যে মুখবন্ধ খামে তথ্য পেশের নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত সুপ্রিম কোর্টে প্রথমবার যখন ওই বিধবা মহিলা মামলা দায়ের করেন তখন তাঁর তরফে দাবি করা হয় যে, ওই দুই মামলার প্রাথমিক তদন্তে এক জন অভিযুক্ত গ্রেফতার হওয়ার পরেও তদন্তের গতি রুদ্ধ হয়েছে। হলফনামায় জানানো হয়েছে, সংশ্লিষ্ট তদন্তকারীকে এক বার ডেকে তিরস্কার এবং ভর্ৎসনা করেছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি নাকি বলেছেন, ওই দু’টি দেওয়ানি মামলায় কেন ফৌজদারি মামলার তদন্ত হচ্ছে?

অন্য দিকে, রাজ্যের তরফে সুপ্রিম কোর্টে বলা হয়, তদন্তের অবস্থা এবং অভিযোগ সম্পর্কে জানতে আগেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে একটি রিপোর্ট গিয়েছে। ন্যায়সঙ্গত ভাবেই তদন্ত পরিচালনা হচ্ছে। আবেদনকারীদের সমস্ত অভিযোগ বিবেচনা করে সতর্কতার সঙ্গে তদন্ত হচ্ছে। এই মামলায় বিচারপতির স্বামীকে এক দফা জিজ্ঞাসাবাদ করেছেন CID’র আধিকারিকেরা। এবার আবার তাঁকে ডেকে পাঠিয়েছে CID। আগামী শনিবার বেলা ১১টায় ভবানী ভবনে তাঁকে হাজির হতে বলা হয়েছে।

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের