‘প্রাথমিকে চালু হবে না সেমিস্টার’, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছিল, ২০২৫ শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকের পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। আর এই নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বৃহস্পতিবার নবান্ন থেকে তিনি জানিয়ে দিলেন,’  সেমিস্টার পদ্ধতি চালুর যে ঘোষণা করা হচ্ছে তা বাতিল করতে হবে। বাচ্চাদের ওপর চাপ দেওয়া চলবে না ।’

বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক করেন মমতা। সেখানে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী  ব্রাত্য বসু। আর তখনই আলোচনা চলাকালীন সময় মুখ্যমন্ত্রী বলেন, ‘ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু শিক্ষায় নতুন নীতি চালু করতে সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সঙ্গে পরামর্শ করো। প্রাথমিক স্তরে সেমিস্টার  আমি জানতাম না, মুখ্যসচিবও জানতেন না। ‘ এরপরেই ব্রাত্য বসু জানিয়ে দেন ,’আপনার নির্দেশের পরেই এই বিষয়টি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ।‘

উল্লেখ্য প্রাথমিক পর্ষদের ঘোষণা অনুযায়ী, প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত হবে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা। জুন মাসে হবে প্রথম পরীক্ষা। প্রতি ক্লাসেই দুবার করে হবে পরীক্ষা। গত ২৭ ডিসেম্বর  এই নিয়ে সাংবাদিক বৈঠক করে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানান, ‘ছোট ছোট পড়ুয়াদের উপর থেকে চাপ কমাতে এবং পড়াশোনায় উৎসাহী করে তুলতে চালু হবে ক্রেডিট পয়েন্ট সিস্টেম।‘  নতুন বছর থেকেই এটি শুরু হবে। আর এবার এই প্রাথমিকের পরীক্ষার   সিমেস্টার পদ্ধতি বাতিল করে দিলেন মুখ্যমন্ত্রী ।

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জন

নেপাল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪, এখনও নিখোঁজ প্রায় ২৫০০, তালিকায় ২৭৫ ভারতীয়

বক্সঅফিসে ঝড় তুলতে ব্যর্থ যশের ‘টক্সিক’, চার দিনে ছবির আয় মাত্র ২৫ কোটি টাকা, বিশ্বব্যাপী কত?

নেপালের বন্যায় নিখোঁজ মা, TikTok ভিডিওতে মিলল হদিশ, শুরু তল্লাশি

নেপালে ভয়াবহ বন্যার তিন দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ৬ বছরের শিশু

নিম্নচাপের জের! আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ঝেঁপে বৃষ্টি, কোন কোন জেলায় কমলা সতর্কতা?

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

রাতের কলকাতায় ফের বন্দুকবাজের তাণ্ডব, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলিবিদ্ধ ব্যক্তি! নেপথ্যে পারিবারিক বিবাদ?

‘যারা ভাবেন ভারতে মুসলিমদের থাকা উচিত নয়, তাঁরা হিন্দু নন’, ধর্ম কারবারিদের বিঁধলেন ভাগবত

‘পাকিস্তান ক্রিকেটকে অনেক দিয়েছেন’, ইমরানের মুক্তির দাবিতে এবার সরব মঈন খান

অভিষেকের দুয়ারে পুলিশ, ক্যাম্যাক স্ট্রিট কাণ্ডে তৃণমূল সাংসদকে নোটিস ধরাল

শিক্ষক দিবসের আয়োজন ঘিরে হাতাহাতি! শিক্ষিকার নাক ফাটানোর অভিযোগ পার্শ্বশিক্ষকের বিরুদ্ধে

খুনের চেষ্টার মামলায় নিউ বারাকপুরের ‘ত্রাস’ লম্বু কালাকে ৭ বছরের কারাদণ্ড দিল আদালত

মারণ খেলা! খেলতে গিয়ে পিচ রোলারের নিচে পড়ে পিষে মৃত্যু ছোট্ট শিশুর