‘‌ওঁরা বাঙালিবিদ্বেষী, নারীবিদ্বেষীও’‌, মুখ্যসচিব রদবদলে কেন্দ্রকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরই আজ, সোমবার বিরোধীদের টেক্কা দিয়ে রান্নার গ্যাসের দাম বৃদ্ধিকে সামনে রেখে কলেজ স্কোয়‍্যার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত পদযাত্রায় তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী নেমে পড়ছেন ভোট প্রচারে বলা যায়। নির্বাচনের স্বার্থে রান্নার গ্যাস বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গে তৃণমূলের নারী–ব্রিগেড। কাজরী বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, নয়না বন্দ্যোপাধ্যায়, অসীমা পাত্র, রত্না চট্টোপাধ্যায়, লাভলি মৈত্র, সায়ন্তিকারা। এখান থেকেই প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে তুলোধনা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে কলেজ স্কোয়ার থেকে হেঁটে ডোরিনা ক্রসিংয়ের সভামঞ্চে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌আপনারা জানেন এখন রোজার মাস চলছে। তাই আমরা আজানের আগে মিটিং শেষ করতে চাই। কেন্দ্রের গাফিলতিতে জ্বালানি সংকট। গ্যাসের দাম যেভাবে বেড়েছে, সার্ভার কাজ করছে না। মানুষ অ্যাপ্লাই করেছে পাচ্ছে না। মানুষ গ্যাস পাচ্ছে না। একবারও ভাবলেন না। বিধানসভা নির্বাচনের স্বার্থে হঠাৎ গ্যাস বন্ধ করে দিলেন। গ্যাস দিন মানুষকে, গ্যাস, বেলুন নয়। মানুষ যখন অ্যাপ্লাই করেছে, দেখেছে লাইন পাচ্ছে না। আমরা প্রথম দিনই এর প্রতিবাদ করেছি। আমি সমস্ত কোম্পানির সঙ্গে মিটিং করে জেনেছি, গ্যাসের মোটেই সংকট নেই। আমরা বলেছি, সার্ভার ওপেন করুন।’‌

অন্যদিকে বিজেপি সরকার মানুষের কথা ভাবেনি বলে সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ সোমবার কেন্দ্র–নির্বাচন কমিশনকে একযোগে ঠুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তোপ, ‘‌গত রাতে কী করলেন? মধ্যরাতে মেসেজ পেলাম, কাউকে কাজে লাগিয়ে ছুপারুস্তমের মতো গুপ্ততাণ্ডব করছে। বাঙালি মহিলা চিফ সেক্রেটারি, ওঁকে বদলে দিয়েছেন। ওঁরা অ্যান্টি উইম্যান—এ যেন মগের মুলুক। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন। একবার রাজ্যকে জিজ্ঞাসাও করলেন না! ডিজি ছিলেন পীযূষ পাণ্ডে। তাঁকেও এককথায় বাদ। আপনারা শুধু বাঙালি নয়, অবাঙালিদেরও বাদ দিচ্ছেন। আসলে আপনারা বেছে বেছে দেখছেন কারা বিজেপির হয়ে কাজ করবে। যাঁকেই পাঠান, তাঁরা আমাদের হয়ে কাজ করবেন। মানুষের হয়ে কাজ করবেন।’‌

এছাড়া প্রধানমন্ত্রী বাংলায় সভা করতে এসে বলেছিলেন, বেছে বেছে হিসাব নেওয়া হবে। এই মন্তব্যের তুলোধনা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ভয় না পেলে কেউ বলেন, কালীঘাটেও অ্যাটাক করব! যিনি বলেছেন তাঁকে আমি সাহায্য করেছি। রাজনৈতিক সৌজন্য। কিন্তু গ্যাস খেয়ে এসব বলবেন না। এবার আরও খেলা হবে। বিজেপিকে ছক্কা মারুন। ছক্কা মেরে অক্কা করে দিতে হবে। তৃণমূল কংগ্রেস জিতছে। বাংলার মানুষ জিতছে। এবার আমাদের সিট আরও বাড়বে, তোমরা রসাতলে যাবে। আমরা মাছের কাঁটা বাছি, আপনারা রাজনীতির উকুন বাছেন। সব চেঞ্জ করে দিন, তার পরেও বাংলার সরকার বদলাবে না। লিখে নিন। নরেন্দ্র মোদি এবং অমিত শাহ চাইছে আমাদের ঐক্য ভেঙে দিতে। শশী পাঁজার বাড়িতে হামলা করলেন? লজ্জা থাকা দরকার। আমরা হামলার বদলে হামলা করব না। তবে আমরা আর সহ্য করব না। আগে বলেছি, বদলা নয় বদল চাই। এবার বলছি, বিজেপি হটাও।’‌

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

শনিবার রাধাষ্টমীতে ভুলেও এই ৫ কাজ করবেন না, রাধারানি রুষ্ট হলে রক্ষে থাকবে না

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

হটস্পট নন্দীগ্রাম, খুনের মামলায় গ্রেফতার কংগ্রেস প্রার্থী মিলন প্রধান

ভারতে নাশকতার ছক! ঢাকার তেজগাঁওয়ের মসজিদ থেকে সন্দেহভাজন ২৩ জঙ্গি আটক

কলকাতায় ধৃত মার্কিন ভাড়াটে সেনা মাথ্যু ভানডাইকের জামিন মঞ্জুর দিল্লি আদালতের

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে

অভিষেক ম্যাচেই তাণ্ডব রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ের, স্ট্রাইক রেট ২১১.১১