কপালে স্টিকিং প্লাস্টার নিয়ে ইফতারে হাজির মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: কথা দিয়ে তার খেলাপ করা কোনও দিনই পছন্দ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার সন্ধ্যায় ফের একবার তার প্রমাণ মিলল। প্রতিশ্রুতি রাখতে বৃহস্পতিবার পাকসার্কাস ময়দানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে কপালে স্টিকিং প্লাস্টার নিয়েই হাজির হলেন তিনি। ইফতারে সামিল ধর্মপ্রাণ মুসলিমদের সঙ্গে কুশল বিনিময়ও করেন তিনি। যদিও মুখ্যমন্ত্রীর শরীর দেখেই বোঝা গিয়েছিল, পুরোপুরি সুস্থ নন। এদিনের ইফতারে হাজির ছিলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম, উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়।

গত ১৪ মার্চ কালীঘাটে নিজের বাড়িতে পড়ে গিয়ে কপালে মারাত্মক চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। কপাল ও নাক ফেটে প্রচুর রক্তক্ষরণ হয়। চিকি‍ৎসার জন্য তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। কপালে সেলাইও করতে হয়। ওই দিন রাতেই চিকি‍ৎসকদের পরামর্শ উপেক্ষা করে বাড়ি ফিরে আসেন। মুখ্যমন্ত্রীর জেদের কাছে হার মেনে শেষ পর্যন্ত চিকি‍ৎসকরা বাড়ি ফেরার অনুমতি দিলেও পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন।

শারীরিক অসুস্থতা নিয়ে মাঝে একবার নবান্নে গিয়ে প্রশাসনিক কাজকর্ম সামলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত রবিবার রাতে গার্ডেনরিচে নির্মীয়মান বহুতল ভেঙে প্রাণ হারিয়েছিলেন বেশ কয়েকজন। ওই দুর্ঘটনার খবর পেয়ে মাথায় ব্যান্ডেজ অবস্থায় অসুস্থ শরীর নিয়ে সোমবার ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন। পরে হাসপাতালে গিয়েও আহতদের সঙ্গে দেখা করেন। তার পরে এদিন ফের কোনও প্রকাশ্য কর্মসূচিতে যোগ দিতে দেখা গেল রাজ্যের প্রশাসনিক প্রধানকে।

 

পর পর ৭ জনকে পিষে দিল গাড়ি! কসবায় ভয়ঙ্কর দুর্ঘটনা

বচসার জেরে প্রেমিকাকে পিটিয়ে খুন, সারা রাত দেহ আগলে রাখল প্রেমিক

বৃষ্টির মেঘ কাটলেই নামবে পারদ, মঙ্গলবার থেকে শীতের আমেজ বাড়ার ইঙ্গিত

অক্সফোর্ডের মঞ্চে ওঠার আগেই বাধা! দিল্লি বিমানবন্দরে আটকে গেল CJP নেতা সৌরভের পাসপোর্ট

সাতসকালে শিয়ালদহ দক্ষিণ শাখায় বিপর্যয়! নিকাশি নালায় ধস, বসে গিয়েছে রেললাইনের একাংশ

বাংলাদেশে ফেরার দিনক্ষণ জানালেন শেখ হাসিনা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাব কাটতেই ফিরছে শীতের আমেজ, আজ কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?

মঙ্গলবার সাতসকালে ভূমিকম্প, ৫.৩ মাত্রার কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

Nvidia-এর CEO ও প্রেসিডেন্ট পদে ফিরলেন জেনসেন হুয়াং, খুশি ট্রাম্প

তাপস-উমেশ-দীপক, ‘তিনমূর্তিকে’ রাজ্য সরকারের মুখপাত্র ঘোষণা শুভেন্দুর

সপ্তাহের শুরুতেই পতন শেয়ার বাজারে, ৬.৫ লক্ষ কোটি টাকা উবে গেল বিনিয়োগকারীদের

আজকের রাশিফল: স্বাস্থ্য নিয়ে অবহেলা করবেন না, কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে

১৬,০০০ টাকা সস্তা হল ৫০ মেগাপিক্সেল ক্যামেরা-সহ Samsung A56

রাজ্যের সরকারি হাসপাতালে হকার ও ফেরিওয়ালাদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি