বলে শট মেরে ডুরান্ড কাপের সূচনা করলেন মমতা

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুটবলে শটের মধ্য দিয়েই সূচনা হল দেশের শতাব্দী প্রাচীন ফুটবল প্রতিযোগিতা ডুরান্ড কাপের। বুধবার (২৩ জুলাই) বিকেলে যুবভারতী ক্রীড়াঙ্গনে প্রতিযোগিতার সূচনা উপলক্ষে এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, দমকল মন্ত্রী সুজিত বসু মনোজ তিওয়ারি-সহ পূর্বাঞ্চলীয় সেনা সদর দফতরের শীর্ষ কর্তারা।

উদ্বোধনী আসরে আকাশে বিশেষ মহড়া প্রদর্শন করেন বায়ুসেনার পাইলটরা। সেই সঙ্গে গোর্খা রেজিমেন্টের ‘কুকরি শো’ থেকে শুরু করে শিখ রেজিমেন্টের ‘ভাংড়া’। ছিল মার্শাল আর্টের শো। উপরি পাওনা ছিল বাংলার ছৌ শিল্পী ও বাউল শিল্পীদের বিশেষ পরিবেশনা। অনুষ্ঠান চলার সময়েই মাঠে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতবছর সরকারি কাজে দিল্লিতে থাকায় উদ্বোধনে আসতে পারেননি তিনি। মাঠে এসে ফুটবলে প্রথম শট মারেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কয়েক মুহূর্ত পরে দ্বিতীয়বার ফুটবলে শট মারেন।

প্রথম দিনই মাঠে নেমেছে প্রতিযোগিতার ১৬ বারের চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। অপেক্ষাকৃত দুর্বল দল বেঙ্গালুরুর সাউথ ইউনাইটেড এফসি’র মুখোমুখি হচ্ছে। প্রতিপক্ষ দুর্বল হলেও পূর্ণশক্তির দল নিয়েই নেমেছে লাল-হলুদ ব্রিগেড। প্রথমবার লাল-হলুদ জার্সিতে নামলেন মার্তণ্ড রায়না। প্রতিযোগিতাকে আকর্ষণীয় করতে চলতি বছর পুরস্কারমূল্য অনেকটাই বাড়ানো আগে ডুরান্ড জিতলে বিজয়ী দল ১ কোটি ২০ লক্ষ টাকা পেত। এবার সেই পুরস্কার মূল্য বেড়ে হয়েছে ৩ কোটি। পুরস্কার মূল্য বেড়েছে রানার্সের জন্যও। ব্যক্তিগত পুরস্কারের ক্ষেত্রেও চমক থাকছে। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা, সেরা ফুটবলার ও সেরা গোলরক্ষককে একটা করে এসইউভি গাড়ি দেওয়া হবে।

 

অনুশীলনে হাতে চোট শুভমন গিলের, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবেন?  

‘রং-ধর্ম দেখব না’, ‘পশ্চিমবঙ্গ আবাস’-এর টাকা আজ থেকেই, বার্তা শুভেন্দুর

প্রকাশ্যে বেচত হেরোইন! বনগাঁয় গ্রেফতার কূখ্যাত সন্ত্রাসী ফিরোজ মণ্ডল, উদ্ধার বেআইনি অস্ত্র

লক্ষ্মীবারে ঊর্ধ্বমুখী সোনার দাম, জানুন ২২ ও ২৪ ক্যারেটের হলুদ ধাতুর দাম

চাঁদা আদায়ে শীর্ষে ডিএমকে, তৃণমূল কংগ্রেসের কোষাগারে কত জমা পড়েছে?

দুর্গাপুজোয় বেড়ানোর প্ল্যান? চতুর্থী থেকে ষষ্ঠী কোন দিনের টিকিট কবে পাবেন? জানুন এখনই

২০৯ কেজি ওজনের রোগীর জটিল অস্ত্রোপচার, প্রাণ বাঁচিয়ে নজির গড়ল দিল্লির এইমস

ছেলের হাত ধরে জীবনে প্রথমবার সমুদ্র সৈকতে অশীতিপর বৃদ্ধ, ভিডিও দেখে চোখে জল নেটিজেনদের

ধর্ষণ মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ‘তহেলকা’র প্রতিষ্ঠাতা তরুণ তেজপালের

শিল্পবান্ধব পরিবেশ তৈরি-ই লক্ষ্য, বিনিয়োগ টানতে বড় বার্তা শুভেন্দুর

জেল ভেঙে ইমরান খানকে বের করে আনতে বড় পরিকল্পনা, ইসলামাবাদ অবরুদ্ধের ডাক

ভাণ্ডারার পর প্লাস্টিকে ভরল শ্রাবণী মেলার চত্বর, ঝাঁটা হাতে পরিচ্ছন্নতার বার্তা পুলিশের

‘পরিবার দেউলিয়া, বেঁচে থাকতে ‘সি’ গ্রেড ছবিতে অভিনয়’, দুঃখ ভরা কাহিনি বাঙালি অভিনেত্রীর

জেলে ভাইকে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যু উত্তরপ্রদেশের গ্যাংস্টার আতিক-পুত্রের