চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘মুখ্যমন্ত্রী নয়, বড় দিদি হিসাবে এসেছি’, চিকিৎসকদের ধর্না মঞ্চে বললেন মমতা

নিজস্ব প্রতিনিধিঃ নবান্নে বারবার ভেস্তে গিয়েছে বৈঠক। তাই এবার মুখ্যমন্ত্রী নিজেই চলে এলেন স্বাস্থ্য ভবনের সামনে  আন্দোলনরত চিকিৎসকের ধর্না মঞ্চে।  সঙ্গে ছিলেন রাজীব কুমার। সেখানে গিয়েই প্রথমেই  মমতা বলেন, ‘ সারা রাত ধরে বৃষ্টি চলছে। আপনারা যে ভাবে বসে আছেন তা দেখে কষ্ট হচ্ছে। আমিও  রাতের পর রাত ঘুমাইনি। আমি আপনাদের কাছে  মুখ্যমন্ত্রী হিসাবে এখানে আসিনি। বড় দিদি হিসাবে এসেছি। আমায় সময় দিন। সকলে ভালো থাকুন।‘

পাশাপাশি আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে মমতা আরও বলেন , ‘আমি প্রতিশ্রুতি দিচ্ছি আপনাদের দাবি গুলি গুরুত্ব দিয়ে দেখা হবে। আমি একা সরকার চালাই না। আমার সঙ্গে রয়েছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং  ডিজি। যদি কেউ দোষী হন তাহলে শাস্তি দেওয়া হবে।‘ শুধু তাই নয় সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করার জন্য অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য,  বৃহস্পতিবার  নবান্নে  আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলেন মমতা। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করার পরেও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেননি  চিকিৎসকেরা। কারণ  মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের সরাসরি সম্প্রচার দাবি করা হয়েছিল। কিন্তু সরকার তাতে রাজি হয়নি। তাই বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেননি আন্দোলনরত চিকিৎসকরা। এরপরেই সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন,  ‘ সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলা বিচারাধীন থাকায় সরাসরি সম্প্রচার সম্ভব নয়। আমি চাই চিকিৎসকেরা কাজে ফিরুন।‘ তবে মুখ্যমন্ত্রীর আর্জির পরেও চলতে থাকে চিকিৎসকদের কর্মবিরতি। তাই এবার মমতা  নিজেই আন্দোলন চিকিৎসকদের সঙ্গে সাক্ষাৎ করতে পৌঁছিয়ে গেলেন ধর্না মঞ্চে।

Published by:

Share Link:

More Releted News:

আগামী ২-৩ ঘন্টায় ৭০ কিমি বেগে ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় হবে শিলাবৃষ্টি

ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের, নিষ্পত্তি হওয়া নাম তুলতে হবে ভোটার তালিকায়

খাস কলকাতায় সিপিএমে ভাঙন, নির্বাচনের প্রাক্কালে একঝাঁক যুবনেতার যোগ তৃণমূলে

সল্টলেকে ভয়াবহ দুর্ঘটনা, ডিভাইডারে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে গেল গাড়ি, আহত ৪

‘‌বাংলায় আপনাদের মেয়াদ আর ঠিক ১৯ দিন’‌, বিজেপি–নির্বাচন কমিশনকে চ্যালেঞ্জ অভিষেকের

হুমায়ুন কবীরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ তৃণমূলের, কড়া চিঠি পেশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ