প্রসূতি বিভাগে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

চিকিৎসায় অবহেলা বা গাফিলতির কারণে শিশু বা মায়ের মৃত্যু হলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসকের গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চিকিৎসায় অবহেলা বা গাফিলতির কারণে শিশু (Baby) বা মায়ের মৃত্যু হলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্ব চলাকালীন এ কথা জানান তিনি।

বিভিন্ন সময়ে রাজ্যে সদ্যোজাত মৃত্যুর অভিযোগ উঠেছে। চিকিৎসায় গাফিলতি বা অবহেলার কারণে সদ্যোজাত বা মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এবার এই বিষয়ে কড়া অবস্থান নিল রাজ্য সরকার। চিকিৎসায় গাফিলতির জেরে শিশুমৃত্যু রুখতে আন্তরিক রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের প্রশাসনিক প্রধান জানিয়ে দেন, প্রসূতি বিভাগে চিকিৎসায় গাফিলতিতে মৃত্যু হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসকের বিরুদ্ধে। শুধু তাই নয় এমন ঘটনা ঘটলে স্বাস্থ্য কমিশনকে চিঠি লেখার নির্দেশ দেন তিনি।

স্বাস্থ্যসাথী কার্ড না নেওয়ার যে অভিযোগ ওঠে হাসপাতালগুলির বিরুদ্ধে, এদিন সেই বিষয়েও উত্তর দেন মুখ্যমন্ত্রী। রাজ্যের চালু করা এই কার্ড নিয়েও কড়া বার্তা দেন তিনি। স্বাস্থ্যসাথী কার্ড না নিলে হাসপাতালের রেজিস্ট্রেশন বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি হাসপাতালে কেন পর্যাপ্ত চিকিৎসক এবং নার্স নেই তা নিয়ে প্রশ্ন করেন বিরোধী দলের এক বিধায়ক। বিধানসভায় দাঁড়িয়ে সেই প্রশ্নের জবাবে মুখ্যমন্ত্রী জানান, শূন্যপদগুলিতে দ্রুত নিয়োগ হবে। একইসঙ্গে এদিন তিনি নিয়োগ নিয়ে মামলা করার বিষয়টি উল্লেখ করে উষ্মা প্রকাশ করেন। মুখ্যমন্ত্রী জানান, হাসপাতালে শুন্য পদ পূরণ করার ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়েছে। তবে রিক্রুটমেন্ট করতে গেলেই কেস ঠুকে দিচ্ছে।

‘তেল-গ্যাস পাবেন না, মানুষকে ভয় দেখিয়েই আনন্দ পেত কেউ,’ বিরোধীদের কটাক্ষ মোদির

জোরালো ভূমিকম্পের জেরে ইন্দোনেশিয়ায় নিহত ২, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি

১২ মিনিট নয় টিভিতে যতক্ষণ খুশি চলবে বিজ্ঞাপন, নির্দেশ কেন্দ্রের

যুবসমাজের জন্য বিনামূল্যে অনলাইন কোচিং: মোদি

১৫ অগস্টে বাড়ির ছাদে পতাকা তুলবেন? বাস্তু মতে কোথায় রাখলে শুভ, জেনে নিন

৭০০০mAh ব্যাটারি ও দুর্দান্ত ফিচারসহ ভারতে লঞ্চ হল Moto G Max

২৫ অগস্ট চিত্রা নক্ষত্রে শুক্রের গোচর, ভাগ্য খুলতে পারে ৪ রাশির!

সরকারি চাকরির সুখবর, স্বাধীনতা দিবসে কপাল খুলবে ৬ রাশির জাতকদের

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?