চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধিঃ ২০২১ সালে মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়  চালু করেছিলেন  লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প । আর সেটি এখন গোটা দেশের বিভিন্ন রাজ্যের কাছে  অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। এই আবহে এবার সাংবাদিক সম্মেলন করে বাংলার  মুখ্যমন্ত্রী  জানিয়ে দিলেন বর্তমানে ২ কোটি ২১ লক্ষ মহিলা এখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় রয়েছেন।

শুধু তাই নয় বৃহস্পতিবার  মমতা আরও জানান,’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আরও ৫ লক্ষ ৭ হাজার মহিলাকে যুক্ত করা হয়েছে। এনারা সকলেই আগামী ডিসেম্বর মাস থেকে টাকা পেতে চলেছেন। লক্ষ্মী ভান্ডারের জন্য রাজ্য সরকারের মোট খরচ হয়ে থাকে ৬২৫ কোটি টাকা ।‘ বলা বাহুল্য, বাংলায় শুধু লক্ষ্মী ভাণ্ডার নয় ‘মা – মাটি – মানুষের’ যাতে কোন অসুবিধা না হয় সেইজন্য রয়েছে একাধিক প্রকল্প। যেমন- কৃষকদের জন্য রয়েছে ‘শস্য বিমা প্রকল্প’ তেমনি রাজ্যের বিধবাদের জন্য রয়েছে ‘ বিধবা ভাতা।‘

এদিন মুখ্যমন্ত্রী জানান,’ বর্তমানে শস্য বিমা প্রকল্পের আওতায় ১ কোটি ২ লক্ষ কৃষকক রয়েছেন। তাদের জন্য ৩ হাজার ২২১ কোটি টাকা সহায়তা করা হয়েছে। পাশাপাশি কৃষকবন্ধু ২০২৪-২৫ রবি মরশুমের জন্য ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষককে দেওয়া হবে  মোট ২ হাজার ৯৪৩ কোটি টাকা।‘  শুধু তাই নয় মমতা আরও জানান,  এখন পর্যন্ত রাজ্যের বিধবা ভাতা  পান মোট ৪৩ হাজার ৯০০ মানুষ। এখান থেকেই স্পষ্ট যে, বর্তমান সময়ে দাঁড়িয়ে হাজার হাজার মানুষ রাজ্য সরকাররে প্রকল্পের আয়তাধীন রয়েছেন।

Published by:

Share Link:

More Releted News:

তালিকায় নাম থাকলেই দেওয়া যাবে না ভোট, নির্বাচন কমিশনের নয়া নিয়ম কী?‌

তৃণমূল কর্মীদের গ্রেফতারি নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা কমিশনের

ফোন কোনওভাবেই ‘সুইচড অফ’ রাখা যাবে না, অফিসারদের নয়া নির্দেশ কমিশনের

‘প্রিভেন্টিভ ডিটেনশনের কোনও পরিস্থিতি নেই’, ৮০০ তৃণমূল কর্মী গ্রেফতারের মামলার রায় স্থগিত

বৃষ্টি নাকি ভ্যাপসা গরম? ভোটের লাইনে দাঁড়ানোর আগে জানুন কেমন থাকবে আবহাওয়া

‘কলকাতা বস্তির শহর’, তিলোত্তমাকে নিয়ে অপমানজনক মন্তব্য শাহের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ