Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘চিংড়িঘাটায় রোজ দুর্ঘটনা হয় কেন?’ পুলিশকে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে প্রায়ই দুর্ঘটনার খবরে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠক থেকে

Share:

নিজস্ব প্রতিনিধি: ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে প্রায়ই দুর্ঘটনার খবরে রীতিমতো ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার উত্তর ২৪ পরগণার প্রশাসনিক বৈঠক থেকে কলকাতা ও বিধাননগর পুলিশ কমিশনারেটের কর্তাদের তীব্র ভর্ৎসনা করেন মুখ্যমন্ত্রী। এদিনের প্রশাসনিক বৈঠক থেকেই মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ এবং বিধাননগর পুলিশকর্তাদের উদ্দেশ্যে বলেন, ‘চিংড়িঘাটায় রোজ দুর্ঘটনা হয় কেন? আর একটা দুর্ঘটনা যেন না হয়। মানুষের জীবন অনেক দামি’। এদিন মুখ্যমন্ত্রী নিজেই এই প্রসঙ্গ তোলেন প্রশাসনিক বৈঠকে। তাঁর প্রশ্ন, কেন চিংড়িঘাটায় রোজ কেন দুর্ঘটনা ঘটছে? কলকাতা পুলিশ বলে ওটা আমার নয়। বিধাননগর পুলিশ বলে ওইটুকুটা আমার। তোমাদের জন্য সাধারণ মানুষ ভোগান্তির শিকার হবেন কেন? আমি ডিজিকে বলেছি, সিপিকেও বলেছি। ওখানে পরপর বেশ কয়েকটা দুর্ঘটনা হয়েছে যা হওয়ার নয়।

মুখ্যমন্ত্রীর তীব্র ভর্ৎসনার পরই নড়েচড়ে বসে কলকাতা এবং বিধাননগর পুলিশ। বুধবার দুপুরেই তড়িঘড়ি পুলিশের একটি যৌথ দল চিংড়িঘাটায় পৌঁছে যায়। বিধাননগরের পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার নিজেই ঘটনাস্থলে যান। কলকাতা পুলিশের তরফে ছিলেন যুগ্ম কমিশনার (ট্রাফিক) সন্তোষ পাণ্ডে। তাঁরা যৌথভাবে দুর্ঘটনাপ্রবণ চিংড়িঘাটার বিভিন্ন জায়গা তদারকি করেন। সেখানের ট্রাফিক ব্যবস্থা খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।

ভোটে ‘খড়কুটোর’ মতো উড়ে গেলেন একুশে জুলাইয়ের মঞ্চে ‘বিপ্লব’ দেখানো রাজন্যা

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

‘ভবানীপুরের গণনা নিয়ে মমতার অভিযোগ কল্পনাপ্রসূত,’ জানালেন সিইও মনোজ আগরওয়াল

বিজয় মিছিলে হামলার ঘটনায় নিউটাউনে খুন বিজেপি কর্মী

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের

‘পুশ ইন হলে ব্যবস্থা’, মোদি সরকারকে হুমকি বাংলাদেশের বিদেশ মন্ত্রীর

শুটিংয়ের পথে মর্মান্তিক দুর্ঘটনা, প্রভাসের ‘ফৌজি’ ইউনিটের ১ সদস্যের মৃত্যু, আহত ৫

‘আমার গায়ে রাজনৈতিক রং লাগাবেন না’, বিজেপি জেতার পরেই এমন কেন বললেন প্রসেনজিৎ?

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

৫ কোটি টাকা না দেওয়ায় টিকিট পাইনি, তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মনোজ তিওয়ারি

৭ তারিখ পর্যন্তই সময়, মমতাকে সাফ জানাল বিজেপি

টি-টোয়েন্টির ক্রমতালিকায় শীর্ষে ভারত, দ্বিতীয় ও তৃতীয় স্থানে কারা?