‘‌প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন’‌, জ্ঞানেশ কুমার–মোদিকে তোপ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে চড়া সুরে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। আর প্রধানমন্ত্রীকে পদত্যাগ করার ডাক দিলেন।

এদিকে ধর্মতলার ধরনামঞ্চ থেকে চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ এই ভোটার তালিকা নিয়েই গত লোকসভা নির্বাচন হয়েছিল। এই ভোটার তালিকা অবৈধ হলে প্রধানমন্ত্রীর পদও অবৈধ। মুখ্যমন্ত্রী নির্বাচন কমিশনকে তুলোধনা করে বলেন, ‘‌ভোটের আগেই ভোট করে দিচ্ছেন! বড় হনু হয়ে গিয়েছেন! প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন মিস্টার ভ্যানিশ কুমার। মানুষকে ভোট দিতে দিতেই হবে। মানুষের ভোটাধিকার কেড়ে নিতে দেব না। বৈধ ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়া যাবে না।’‌

অন্যদিকে আজই রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুলবেঞ্চ। সেখানে থাকছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তার আগে নির্বাচন কমিশনারকে এবং চূড়ান্ত ভোটার তালিকা নিয়ে সুর সপ্তমে তুললেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যয়ের বক্তব্য, ‘‌ষড়যন্ত্র করেই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। কী ভেবেছো এভাবে জিততে পারবে?‌ আমি আবারও বলছি, এবারও নির্বাচনে জিততে পারবে না। কারণ মানুষ মনে রেখেছেন বিস্তর হেনস্থা এবং হয়রানি। তারপর আমার মা–বোনেদের নাম বাদ দেওয়া হয়েছে। এই নিয়ে লড়াই চলবে। ভোটারদের ভোট দিতে দিতেই হবে। কারও বৈধ ভোটারদের অধিকার কেড়ে নেওয়া যাবে না।’‌

এছাড়া বিজেপি বরাবরই মিথ্যে প্রচার করে বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী। আর ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ গেলে শেষ দেখে ছাড়বেন বলেও সুর চড়িয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘‌বিজেপি বিচ্ছিরি প্রচার করছে। ওরা চিরকালই নেগেটিভ। বাঙালিদের থেকেও অনেকে অনেক বেশি দুর্গাপুজো করে। ওরা তাঁদের কাছে গিয়ে বলছে আমি নাকি এই রাজ্যে সব মুসলমান ঢুকিয়ে দিয়েছি। আচ্ছা দেশ যখন স্বাধীন হয়েছে তখন কি আমি জন্মেছিলাম? আসলে ওরা সাইক্রিয়াটিক রোগী। এসআইআর করে নাম কেটে দিচ্ছে। ভোটের আগেই ভোট করে দিচ্ছে। আসলে ওরা মহিলাদের পছন্দ করে না। বেছে বেছে তাই মহিলাদের নাম কাটছে। আমার বাড়ির একটি মেয়ের বিয়ে হয়েছে, নাম–ঠিকানা বদলেছে। তার নামও কেটে দিয়েছে। মাথায় রাখবেন, মানুষকে ভোট দিতে দিতেই হবে। ভোটাধিকার কেড়ে নিতে দেব না। কীসের লজিক্যাল ডিসক্রিপেন্সি? এই ভোটার তালিকা যদি অবৈধ হয় তাহলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন। তিনিও অবৈধ।’‌

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?