কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। আর তার আগে আরও একবার বৈঠকে বসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, রবিবার সন্ধ্যা ৭টায় এই বৈঠক হতে চলেছে কালীঘাটের বাসভবনে। সেখানে উপস্থিত থাকবেন ভবানীপুর বিধানসভা এলাকার ৮ কাউন্সিলর, ওয়ার্ড প্রেসিডেন্ট, চিফ ইলেকশন এজেন্ট এবং বেশ কয়েকজন তৃণমূল নেতাও বলে সূত্রের খবর। গতকালই কাউন্টিং এজেন্টদের নিয়ে হাইভোল্টেজ বৈঠক হয়ে গিয়েছে। যা বার্তা দেওয়ার তা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এদিকে এই বৈঠককেও হাইভোল্টেজ হিসাবে দেখা হচ্ছে। আজ, রবিবার সকল কাউন্টিং এজেন্টরা নির্দিষ্ট গণনা কেন্দ্রের কাছে পৌঁছে যাবেন। ভোর হলেই প্রবেশ করবেন গণনা কেন্দ্রে। তার আগে তৃণমূলনেত্রীর বৈঠক নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এবার হটস্পট বিধানসভা কেন্দ্র ভবানীপুর। কারণ এখানেই প্রার্থী হয়েছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। বিপক্ষে প্রার্থী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই এই কেন্দ্র নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে সূত্রের খবর। তবে দেখার বিষয় এই বৈঠকে রাজ্য সভাপতি সুব্রত বক্সি ডাক পান কিনা। গতকালের বৈঠকে তাঁকে দেখা যায়নি। যা নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে।

অন্যদিকে একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির প্রার্থী হিসেবে শুভেন্দু অধিকারীই ছিলেন তাঁর প্রতিপক্ষ। আর পাঁচ বছর আগে ভোট গণনার দিন নন্দীগ্রামের ফলপ্রকাশ নিয়ে বিস্তর ‘নাটকীয় মোড়’ দেখেছিল গোটা রাজ্য। জয়ী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম ঘোষণা হয়ে গিয়েছিল। তারপরই লোডশেডিং হয়ে গেল এবং পাল্টে গেল আগের ঘোষণা। আর তাতেই নন্দীগ্রামে জয়ী হয়েছিলেন শুভেন্দুই। তা নিয়ে আদালতে মামলা পর্যন্ত হয়েছিল। যার রায় এখনও সামনে আসেনি। লোডশেডিং করিয়ে গণনায় কারচুপির অভিযোগ সঠিক না বেঠিক তা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। এবার সেই দুই হেভিওয়েট প্রতিপক্ষই ভবানীপুরের প্রার্থী।

এছাড়া সেই একই ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় তাই এই জরুরি বৈঠক বলে সূত্রের খবর। তার উপর আজ, রবিবার সকালে শাখাওয়াত স্কুলের সামনে তুমুল উত্তেজনা দেখা দেয়। তৃণমূল কর্মীরা সেখানে বিক্ষোভ দেখান। তৃণমূল কর্মীদের অভিযোগ, বিজেপির স্টিকার লাগানো গাড়িকে পুলিশ ভিতরে ঢুকতে দিয়েছে তল্লাশি না চালিয়েই। একটা স্কুটি ঢুকলেও যেখানে রাইডারের পরিচয় এবং গাড়ির তথ্য খতিয়ে দেখা হচ্ছে, সেখানে এই এক্স আর্মির বিজেপি স্টিকার লাগানো গাড়ি কেমন ঢুকতে দেওয়া হল?‌ এই প্রশ্ন তুলেই তৃণমূল কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তারপর এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

গাঁজার নেশা করে বচসা, বন্ধুর বুকে ছুরির কোপ! গ্রেফতার যুবক

শাড়ি ছেড়ে জিন্স-টিশার্টে দীপিকা, পশ্চিমী পোশাকে পর্দার ‘সীতা’কে দেখে অবাক নেটমহল

সন্দেশখালির তৃণমূল ব্লক সভাপতির বাড়ির পাশ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার

প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার বিরুদ্ধে এফআইআর

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা