বিচারের অপেক্ষায় দেশ: কনভয়ে হামলা প্রসঙ্গে মমতা

টুইট করে হামলার নিন্দা

Share:

নিজস্ব প্রতিনিধি:মণিপুরে সেনাকনভয়ে হামলার ঘটনার কড়া ভাষায় নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

শনিবার নিজের টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, “মণিপুরে ৪৬ অসম রাইফেলসের কনভয়ে জঙ্গিরা হামলা চালিয়েছে। খবর পেয়েছি, ঘটনায় এক কম্যান্ডার ও তাঁর পরিবার-সহ পাঁচ সৈনিক  শহিদ হয়েছেন। শহিদ পরিবারের প্রতি রইল আমার সমবেদনা। দেশ এই ঘটনার ন্যায়বিচার চাইছে।“

উল্লেখ করা যেতে পারে, শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গি হামলায় অসম রাইফেলসের এক কম্যান্ডিং অফিসার-সাতজন শহিদ হন।  নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন। প্রাথমিক খবরে জানা গিয়েছিল, হামলায় প্রাণ হারিয়েছেন ছ’জন। বেলা যেতে সেই সংখ্যাটা বেড়ে হয় সাত।

পুলিশ সূত্রের খবর, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কনভয়ের অন্য গাড়ি থেকে জওয়ানেরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা গা ঢাকা দেয়।

জঙ্গিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…

খালি পেটে চা কফি না ফলের রস? দিনের শুরুতে কোন খাবার শরীরের জন্য উপকারী

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ