Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বীরসা মুণ্ডার প্রয়াণদিবসে শ্রদ্ধাজ্ঞাপণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

Share:

নিজস্ব প্রতিনিধি : বীরসা মুণ্ডার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাজ্ঞাপণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের এক্স হ্যান্ডেলে এক্সপোস্ট করে সোমবার তিনি লিখেছেন, ‘জয় জোহার। ধরতি আবা ভগবান বিরসা মুণ্ডার প্রয়াণ দিবসে জানাই আমার বিনম্র শ্রদ্ধাঞ্জলি। এটা আমাদের গর্ব যে আমরা এই বিদ্রোহী বীরকে সম্মান জানিয়ে তাঁর নামাঙ্কিত একটি কলেজ হয়েছে উত্তরবঙ্গে। শুধু তাই নয়, তাঁকে শ্রদ্ধা জানাতে আমরা তাঁর জন্মদিনে রাজ্যে সরকারি ছুটিও ঘোষণা করেছি। আমি আর একবার এই মহান আদিবাসী বীরকে আমার অন্তরের প্রণাম জানাই।’

স্বাধীনতা সংগ্রামী বিরসা মুণ্ডার সোমবার প্রয়াণ দিবস। উনিশ শতকের শেষে তৎকালীন বঙ্গ-বিহার সীমানায় ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পরে শুরু হয়েছিল মুণ্ডা  বিদ্রোহ। ১৯০০ সালের ৯ জুন ব্রিটিশ জেলে তাঁর মৃত্যু হয়।

ইংরেজদের বিরুদ্ধে বিরসা ও তাঁর সম্প্রদায় যুদ্ধ ঘোষণা করেছিল। আদিবাসীদের জমি ও জঙ্গল বাঁচানোর লক্ষ্যে মিশনারীদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি। বুক পেতে লড়াই করেছিলেন। কৃষকদের জানিয়েছিলেন, কৃষকরা যেন  জমির খাজনা না দেয়। মানুষের কাছে তিনি ছিলেন বিরসা ভগবান। অসাধারণ যুদ্ধের পরেও ইংরেজের বন্দুক-কামানের সামনে হেরে গিয়েছিল তীর ধনুকের লড়াই। গ্রেফতার হয়েছিলেন বিরসা। ফাঁসির ঠিক আগের রাতে জেলে তাঁর মৃত্যু হয়।

তাঁর মৃত্যুর দিনেই রাজ্যজুড়ে দিনটি পালন করা হয়। তাঁকে সম্মান জানানো হয়। তাঁকে সম্মান জানিয়ে তাঁর নামেই উত্তরবঙ্গে কলেজ তৈরি করেছে রাজ্য সরকার। তাঁর জন্মদিনেও সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। পূর্ব বর্ধমানের নাদনঘাটের সাহপুর মুণ্ডাপাড়ায় তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানান মন্ত্রী স্বপন দেবনাথ।

অমিত শাহ ছাড়া বিজেপির বঙ্গ জয়ের পাঁচ নেপথ্য সেনাপতিকে চেনেন?

বিজেপির কাছে হার, ফেসবুক থেকে উধাও রাজ চক্রবর্তী

ঠাকুরবাড়ির লড়াইয়ে বউদির কাছে হারলেন ননদ, ৩৪ হাজারের বেশি ভোটে জয়ী সোমা

ফেসবুকের বিপ্লব জয় দিতে পারল না বামেদের, শূন্যের গেরো কাটাল ডোমকল

হরমুজ প্রণালীতে মার্কিন যুদ্ধজাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

‘থ্রি ইডিয়টস্’ সিক্যুয়ালে চমক, ফারহান, সারমান, আমিরের সঙ্গী হচ্ছেন এই তারকা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

বাংলায় পদ্ম ঝড়ে শশী-ব্রাত্য সহ অন্তত ২৩ জন মন্ত্রী পিছিয়ে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের

রাতের মধ্যেই ধেয়ে আসছে ৬০ কিলোমিটার গতি বেগে কালবৈশাখী, একাধিক জেলায় কমলা সতর্কতা জারি

শনির দশা কাটাতে দলে ফিরছেন রোহিত? মুম্বই দিল বড় ইঙ্গিত