ভবানীপুরের ভোটারদের জন্য বিশেষ হেল্প নাম্বার চালু করছেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুরের মানুষের জন্য একটি বিশেষ ফোন নম্বর চালু করা হবে। ওই নাম্বারে যেকোনো সমস্যা নিয়ে তথ্য জানানো যাবে। ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর(CM Suvendu Adhikari)। সোমবার ভবানীপুরে ৬৩ নম্বর ওয়ার্ডের ভোটারদের ধন্যবাদ জ্ঞাপন করতে বিজেপির পক্ষ থেকে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা ভবানীপুর কেন্দ্রের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন,আপনারা বিশ্বাস করতে পারেন। আপনাদের বিশ্বাস ভরসার মর্যাদা আমি রাখবো।৬৩ নম্বর ওয়ার্ডের সমস্ত জনগণকে ধন্যবাদ জানাই। মুখ্যমন্ত্রী নয় ,আপনাদের নির্বাচিত বিধায়ক হিসেবে এসেছি। আগের দিন আমি রোড শো করেছিলাম। এখানে এখানে এসে শেষ করার কথা ছিল। কিন্তু ওইদিন কর্মী সমর্থকরা প্রায় ৮ কিলোমিটার হেঁটেছে তাই আমি আর তাদের কথা ভেবে আসিনি। তাই আজ এসেছি ধন্যবাদ জানাতে।কোন দুর্নীতি কোন তোলাবাজি এখানে হতে দেবো না ।

আমাদের এই বিধানসভা কেন্দ্রে ভয়ের পরিবেশ ছিল। মোদিজীর নেতৃত্বে “ভয় আউট ভরসা ইন।”যারা ব্যাপারী, হাউসিং – এ থাকছেন সবাইকে আশ্বাস দিয়েছিলাম। আপনারা বলেছিলেন ভোট তো দিয়ে দেব কিন্তু তারপর তো আমাদের ওপর অত্যাচার হবে। আমি আপনাদের বলেছিলাম এইবার তৃণমূল কংগ্রেসকে পশ্চিমবাংলার জনতা উপরে ফেলে দেবে। ভাইয়ের কথা মিলে গেছে তো। আমি মুখ্যমন্ত্রী পুরো প্রদেশের জিমেদারী আমার। কিন্তু ভবানীপুরে গত ১৫ বছরে বিধায়ক কেমন কি কাজ করেছে তা জানতে পারেননি। তবে এখন বুঝতে পারবেন। শুধু ৭৭ নম্বর ওয়ার্ডে আমি যাব না। আর সব জায়গায় কাজ করব। আপনাদের জন্য একটা নাম্বার দিয়ে দেব সেখানে ফোন করে আপনার সব সমস্যার কথা জানাবেন । মুখ্যমন্ত্রী আরও বলেন,
“এখানকার তৃণমূল সিপিএম কংগ্রেসের যত না চিরবিরানি করছে, তার চেয়ে বেশি বাংলাদেশি জামাতিদের এখানে চিরবিরানি বেড়ে গেছে। আমি ভয় পাওয়ার মানুষ নই। বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তা আগে পূরণ করবে। দেশকে সুরক্ষা দেওয়ার কাজ বিজেপি করবে।

সবাই মিলে ভাই শুভেন্দুকে ১৫ হাজার ১০৫ ভোটে জিতিয়ে দিয়েছেন। এই ঋণ আমি শোধ করবো। আমাকে আর দু – তিন সপ্তাহ সময় দিন। সব ঠিকঠাক করে নি। যা যা আপনারা ভেবেছেন সব একটা একটা করে করছি।মুখ্যমন্ত্রী যে বুথে ভোট দেন সেখানে আমার লিড। কলকাতার মেয়র ফিরহাদ হাকিম(Mayor Firhad Hakim) যে বুথে ভোট দেন সেখানে ৫টা বুথে আমার লিড।যেখানে যেখানে মা বোনেদের উপর অত্যাচার হয়েছে সেখানে সমাপ্তি চট্টোপাধ্যায় এবং আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে সব সাজা দেওয়া হবে।জো একশন তিলজলা মে হুয়া। কোর্টে মে যাও না। কাল পার্কসার্কাসে আপনারা যা করেছেন তার ভোগ পেয়ে যাবেন। পুলিশের গায়ে হাত মেনে নেব না। আসানসোলে ভাঙচুর করেছেন, ২০০% সুদ দিয়ে সব ফেরত নেব।

আপনাদের রাস্তা প্রিমিসেসের মধ্যে রাখুন। সকাল চারটে থেকে কেন শুরু করবেন মাইক বাজিয়ে? এখন শুনতে পাচ্ছেন আপনারা মাইকের আওয়াজ? আরো সব ব্যবস্থা নেওয়া হবে। ইমাম পুরোহিতদের কেন ভাতা দেওয়া হবে? শিক্ষার কাজে সব লাগানো হবে। যত মেধাবী তালিকার ছাত্র রয়েছে তাদের বিবেকানন্দ কলারশিপ দেওয়া হবে কোনো ভাতা নয়। কোন ধর্ম এবং রাজনীতি না সবাইকে দেওয়া হবে।বেলেঘাটার রাজু নস্কর, কসবার সোনা পাপ্পু, ভাইপো অভিষেক ব্যানার্জি, জাভেদ খানের ছেলে, এরা লুটেছেন। যেমন শান্তনু বিশ্বাস ,সুজিত বসু জেলে, তেমন সমস্ত দুর্নীতিবাজদের জেলে পাঠাবে বিজেপি সরকার।”

দমদম বিমানবন্দর থেকে সরছে মসজিদ, বন্ধ নমাজ পড়া

কিশোরীকে মারধর, যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় টিভি অভিনেতা

খাল পরিষ্কার করতে গিয়ে উদ্ধার যুবকের পচাগলা দেহ, চাঞ্চল্য বারাসতে

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়ল ৪,০০০

গ্রাহকদের পচা খাবার দেওয়ায় Swiggy Instamart-র বিরুদ্ধে কড়া পদক্ষেপ

অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল পর্যালোচনার জন্য কমিটি গড়ল রাজ্য

‘নির্যাতিতার পরিবারকে আইনজীবী দেবে রাজ্য সরকার’, কামদুনি মামলা নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর

স্বেচ্ছায় আদালতে হাজিরা, একাধিক ভোটার কার্ড মামলায় জামিন পেলেন প্রকাশ রাজ

আগস্টেই কলকাতা-ঢাকা মৈত্রী এক্সপ্রেস চালুর সম্ভাবনা

‘ইন্দ্রজিতের খুনের পিছনে যুক্ত থাকতে পারে মৌলবাদীরা’, আশঙ্কা মুখ্যমন্ত্রীর

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হল আইএনএস মহেন্দ্রগিরি, উদ্বোধন করলেন রাজনাথ সিং

মাছ চাষের মাধ্য়মে আয়ের রাস্তা, নতুন দিশা দেখালেন মৎস্য মন্ত্রী রাজেশ মাহাতো

নেপাল সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া, দলে ঠাঁই হতে পারে বৈভব-রিঙ্কুর

মাদকচক্রের বিরুদ্ধে রাজ্যজুড়ে ‘অপারেশন ক্লিন’, প্রশাসনকে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর