‘ভোটের কার্নিভালে আসুন, জনতার দরবারে বিচার হোক’, চ্যালেঞ্জ ডাক কুণালের

কুণালের ট্যুইট নিঃশব্দে হজম করা বেশ চাপের হয়ে যাবে বাম ও আন্দোলনকারী চিকিৎসকদের কাছে। যদিও ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের দুই রাজ্যের বিধানসভা ভোটের সঙ্গেই হবে বাংলার(Bengal) ৬টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন(Bye Election)। মঙ্গলবার সেই দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন(ECI)। বাংলায় ১৩ নভেম্বর হবে ভোটগ্রহণ আর তার ফলাফল ঘোষিত হবে ২৩ নভেম্বর। বাংলায় যে ৬টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে তার মধ্যে একুশের ভোটে তৃণমূল(TMC) জিতেছিল ৫টি, বিজেপি(BJP) জিতেছিল ১টি। এবারে তৃণমূল এই ৬টি আসনেই জিতে গেলে রাজ্য বিধানসভায় তাঁদের মোট বিধায়কের সংখ্যা হবে ২২২। সেই উপনির্বাচনের প্রাক্কালে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ(Kunal Ghosh) এদিন অর্থাৎ বুধবার বেলার দিকে একটি ট্যুইট(Tweet) করলেন যা কার্যত বামেদের পাশাপাশি আন্দোলনরত সিনিয়র ও জুনিয়র চিকিৎসকদের দিকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে। সেই চ্যালেঞ্জ এই দুই পক্ষ গ্রহণ করবে কী করবে না সেটা সময়ই বলবে। তবে কুণালের এই ট্যুইট নিঃশব্দে হজম করা বেশ চাপের হয়ে যাবে বাম ও আন্দোলনকারী চিকিৎসকদের কাছে।

আরও পড়ুন, কৃষ্ণনগরে তরুনীর দগ্ধ দেহ উদ্ধারের ঘটনায় আটক বন্ধু ও তার বাবা-মা

কেন কী লিখেছেন কুণাল এদিন তাঁর ট্যুইটে? কুণাল লিখেছেন, ‘ভোটের কার্নিভালে আসুন। মুখে তো অনেক হল। এবার জনতার দরবারে বিচার হোক। চ্যালেঞ্জ করছি, আসন্ন উপনির্বাচনে ৩/৪ জন উস্কানিদাতা সিনিয়র ডাক্তার বা অতিবিপ্লবী নব্য নেতা কোনও জুনিয়র ডাক্তার সিপিএমের প্রার্থী হয়ে দেখান। ফেসবুকে, মিডিয়ায় সরকার বিরোধিতার সব ডায়লগ, সরাসরি মানুষের সামনে দিন প্রার্থী হিসেবে। সিপিএমকেও বলব, নিজেরা শূন্য হওয়ার পর এখন যাদের মুখোশের আড়ালে করছেন, ক্ষমতা থাকলে সেই গোঁসাই, বাঁড়ুজ্জে, চিমটাদের প্রার্থী করে লড়াই করুন। মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় লড়াই কেন, মানুষের কাছে আর একবার নিজেদের ওজনটা যাচাই করুন। কেন্দ্রের নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, হয়ে যাক ভোটের কার্নিভাল।’ ভুললে চলবে না রাজ্য বিধানসভায় বাম আর কংগ্রেস দুই শক্তিই তাঁদের অস্তিত্ব হারিয়ে বসে আছে। একুশের ভোটে দুই দল জোট গড়ে লড়লেও জনতার দরবারে তাঁরা চূড়ান্ত ভাবে প্রত্যাখান হয়েছেন। কার্যত মুছে গিয়েছেন। এখন আর জি কর আন্দোলনকে আঁকড়ে ধরে আবার ঘুরে দাঁড়াতে চাইছে বামেরা।

আরও পড়ুন, আর জি কর হাসপাতালের আশেপাশে বেআইনি জমায়েত নয়, নিষেধাজ্ঞা বাড়ল আরও ১৫দিন

অস্বীকার করার উপায় নেই যে, আর জি কর কাণ্ডের প্রেক্ষিতে এবার এই উপনির্বাচন রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ। লোকসভা নির্বাচনে তৃণমূল এ রাজ্য থেকে ২৯টি আসন জিতেছিল ঠিকই কথা, কিন্তু তখন আর জি কর কাণ্ড হয়নি। সেই কাণ্ডের পরে কলকাতা জুড়ে দিনের পর দিন ধরে মিছিল হয়েছে, সভা হয়েছে, রাস্তা অব্রোধ হয়েছে, কর্মবিরতির ঘটনা ঘটেছে, আর এখন তো অনশনের নাটক চলছে। কার্যত সিপিএমপন্থী ডাক্তাররা এখন কাজে যোগ না দিয়ে আন্দোলনে নেমে পড়েছেন। আর এখনই উপযুক্ত সময় হয়েছে এটা দেখার যে এত আন্দোলনের নিট রেজাল্ট ঠিক কী হতে চলেছে। ডাক্তারদের আন্দোলনের প্রভাব কি ইভিএমে পড়বে নাকি ভোটব্যাঙ্ক এখনও অটুট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? তৃণমূল যদি পুনরায় জয়ী হয়, তাহলে সবথেকে বেশি ধাক্কা খাবে এই সরকার বিরোধী আন্দোলন। তাই বিরোধীদের কাছে এই উপনির্বাচন এখন অগ্নিপরীক্ষার সমান। কুণালও তাই সময় বুঝে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন। গতকালই তিনি জানিয়ে দিয়েছেন, ৬টি আসনেই তৃণমূল জয়ী হবে। জানিয়েছেন, ‘এবারের উপনির্বাচনে তৃণমূল ৬টি আসনেই জিতবে। আর ৬টি আসনেই সিপিএম তৃতীয় বা চতুর্থ স্থানে থাকবে। ৬টা শূন্য পাবে সিপিএম। যারা ইদানিং মিডিয়া, সোশ্যাল মিডিয়াতে লাফাচ্ছে, সেই সিপিএম, লিখে রাখুন, ৬টাতেই আবার তৃতীয় বা চতুর্থ।’

ক্ষীরমোহন থেকে তক্তি, পুজোর ভোগে অপরিহার্য এই ৫ মিষ্টি, রইল রেসিপি

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ