অভিষেকের হুমকিতেই ঘুম ভাঙল কমিশনের, বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক মুরুগনের জবাব তলব

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সি মুরুগনের হোয়াটসঅ্যাপ নির্দেশিকার বিরুদ্ধে সরব হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুমকি দিয়েছিলেন, ‘সি মুরগনের বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের পথে যাওয়া হবে।’ সেই হুমকির পরেই ‘কুম্ভকর্ণের ঘুম’ ভেঙে জেগে উঠল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কেন হোয়াটসঅ্যাপে মাইক্রো অবজারভারদের নির্দেশিকা পাঠিয়েছেন তা নিয়ে পছন্দের পাত্র সি মুরগনের ব্যাখ্যা তলব করেছে। যদিও রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, ‘বাঙালি হেনস্থায় বিশেষ হাতিয়ার তামিলনাডুর বাসিন্দা সি মুরুগনের অপকর্ম আড়াল করতেই ব্যাখ্যা তলবের নাটক করছে ‘বিশ্বাসযোগ্যহীন’ নির্বাচন কমিশন।’

পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষার (এসআইআর) নামে বৈধ ভোটারদের নির্বাচন কমিশন হেনস্থা করছে অভিযোগ তুলে শীর্ষ আদালতে মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই মামলার শুনানিতেই তিনি প্রধান বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চের সামনে নির্বাচন কমিশনকে ‘হোয়াটসঅ্যাপ কমিশন’ বলে আখ্যা দিয়েছিলেন। অভিযোগ করেছিলেন, ‘অবৈধভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুথ লেভেল অফিসার ও মাইক্রো অবজারভারদের নির্দেশ দেওয়া হচ্ছে।’

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সমাজমাধ্যমে বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক তথা বিতর্কিত আমলা এবং ‘গেরুয়া ঘনিষ্ঠ’ হিসেবে অভিযুক্ত সি মুরুগনের সঙ্গে মাইক্রো অবজারভারদের একাধিক কথোপকথনের স্ক্রিনশট ফাঁস করেন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন, ‘সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশিকা লঙ্ঘন করে মাইক্রো অবজারভারদের দিয়ে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার কাজ করাচ্ছে কমিশন।’ তাঁর অভিযোগ, ‘ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে স্বচ্ছ পদ্ধতি অনুসরণ না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে গোপন নির্দেশ পাঠানো হচ্ছে। বিশেষ নির্বাচনী পর্যবেক্ষক সি মুরুগন সরাসরি মাইক্রো অবজারভারদের নির্দেশ দিচ্ছেন জন্ম শংসাপত্রের গ্রহণযোগ্যতা খতিয়ে দেখতে। অথচ মাইক্রো অবজারভারদের কাজ মূলত তথ্য সংগ্রহ ও পর্যবেক্ষণের মধ্যে সীমাবদ্ধ থাকার কথা থাকলেও, তাঁদের ব্যবহার করে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চালানো হচ্ছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘বিভিন্ন জেলার রোল অবজারভারদের নামে যে লগইন শংসাপত্র রয়েছে, তা কলকাতার একটি কেন্দ্রীয় স্থান থেকে ব্যবহার করা হচ্ছে। নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করতেই এই পদ্ধতি নেওয়া হয়েছে। নিরপেক্ষ তদন্ত হলে দেখা যাবে যে লগইন করা ডিভাইসের আইপি অ্যাড্রেস এবং টাওয়ার লোকেশনের সঙ্গে সংশ্লিষ্ট আধিকারিকদের অবস্থানের কোনও সামঞ্জস্য নেই।’ অভিষেকের ওই অভিযোগ ঘিরে ব্যাপক শোরগোল পড়ে যায়। এর পরেই নড়েচড়ে বসল নির্বাচন কমিশন।

নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু, পদত্যাগ করলেন প্রধান শিক্ষক

‘১৯ বছরে মা হতে গিয়ে নষ্ট হয়েছিল প্রথম সন্তান’, যন্ত্রণার কথা জানালেন বলি অভিনেত্রী

‘চলে যেতে হচ্ছে…’, বিশ্বকাপ থেকে দল বিদায় নিতেই পদত্যাগ করলেন ইকুয়েডরের কোচ

‘লেখাপড়া করে যে…’, চিনে টাই পরে ক্লাসরুমে হাজির মানবসদৃশ রোবট

মাথায় ঝুলছে গ্রেফতারির খাড়া! কলকাতা হাইকোর্টে ছুটলেন অনুব্রত

‘রামনবমীতে গোলমাল পাকাতে বরাত দিয়েছিলেন ইট-বোমা’, শাকিরের বিরুদ্ধে বিস্ফোরক দাবি NIA-এর

নিত্যযাত্রীদের সুখবর, শিয়ালদহ-বারাসত রুটে চালু হচ্ছে নতুন AC লোকাল

২৫ জুলাই থেকে শুরু ডুরান্ড কাপ, ঠাঁই হল না অভিষেকের ক্লাব ডায়মন্ড হারবার এফসি’র

আম-কূটনীতি! শুভেন্দুকে ১০০ কেজি রসালো আম পাঠালেন তারেক রহমান

খুলল উৎসশ্রী পোর্টাল, প্রায় চার বছর পরে শুরু হচ্ছে শিক্ষকদের বদলি

শৌচাগারে লুকানো হত টাকা, রাম মন্দিরের অনুদান চুরি নিয়ে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

শহিদ দিবসের সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে তৃণমূলনেত্রী

নারকেলডাঙার বিজেপি কর্মী খুনের ঘটনায় পরেশ পাল-সহ ১৯ জনের বিরুদ্ধে চার্জ গঠন

Microsoft Layoff: ফের ৫,০০০ কর্মীকে ছাঁটাই করছে সত্য নাদেলার সংস্থা