‘এক ডাকে অভিষেকে’ স্বাস্থ্য সাথীর অভিযোগ, হাসপাতালের বিরুদ্ধে শুরু তদন্ত

স্বাস্থ্য সাথী কার্ড সত্ত্বেও রোগীর পরিবারের কাছ থেকে বিল বাবদ বাড়তি টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম ছিল। স্বাস্থ্য সাথী কার্ডও ছিল। কিন্তু তা সত্ত্বেও রোগীর পরিবারের কাছ থেকে বিল বাবদ বাড়তি টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছিল এক বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে। অবশেষে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্প ‘এক ডাকে অভিষেক’এ ফোন করে মিলল সুরাহা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার বজবজের এক বেসরকারি হাসপাতালের। অভিযোগ দিনের পর দিন ওই হাসপাতাল এই কাণ্ড করে যাচ্ছিল।

‘এক ডাকে অভিষেক’এ ফোন করে সমস্যার কথা জানানোর পর তৎপরতা শুরু হয়ে যায় প্রশাসনিক মহলে। স্বাস্থ্যসাথী বিভাগের আধিকারিকরা বজবজ থানার অন্তর্গত ওই বেসরকারি হাসপাতালে হানা দেন। তাঁরা গোটা বিষয়টি খতিয়ে দেখেন। এর আগে কোনও হাসপাতাল স্বাস্থ্য সাথী কার্ড না নিলে বা ওই কার্ড থাকা সত্ত্বেও যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে অস্বীকার করলে সেই হাসপাতাল বা নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে রাজ্য সরকারের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বেশকিছু বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে অভিযোগ উঠেছিল। সেগুলির বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এক্ষেত্রেও অভিযোগ পাওয়ার পর দ্রুত তদন্ত শুরু করল রাজ্য স্বাস্থ্য দফতর।

বজবজের ওই হাসপাতালের বিরুদ্ধে অভিযোগ, রোগীদের মেডিক্লেম ও স্বাস্থ্যসাথী কার্ডে ভর্তি নেওয়া হলেও রোগীর চিকিৎসা বাবদ যে খরচ তার থেকে বাড়তি বিল চাপানো হচ্ছিল হাসপাতালের তরফে। তা নিয়ে ‘এক ডাকে অভিষেকে’ ফোন করে অভিযোগ জানালে তা খতিয়ে দেখতে ওই হাসপাতালে যান স্বাস্থ্যসাথী দফতরের ৫ আধিকারিক। তাঁরা তদন্তে নেমে হাসপাতালের সমস্ত নথিপত্র খতিয়ে দেখতে যান।

টাকা আসছে, তবু থাকছে না? রান্নাঘরের এই পরিবর্তনেই মিলতে পারে সমাধান

আজ মঙ্গলের কৃত্তিকা নক্ষত্রে গোচর, ভাগ্যের চাকা ঘুরবে ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মজীবনে সুখবর, বেতন বাড়ার সম্ভাবনা, তবে দায়িত্ব বাড়বে…

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম