দক্ষিণ কলকাতার সন্তোষপুরের পুজোয় বিতর্ক ও শিল্পের সহাবস্থান, রয়েছে যুদ্ধবিরোধী বার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি : শুরু হয়েছে উৎসবের মরশুম। আকাশে বাতাসে সর্বত্র এখন পুজো পুজো গন্ধ। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরেই চার ছেলেমেয়েকে নিয়ে মর্ত্যে আসবে মা দুর্গা। ৪ দিন কাটিয়ে ফিরে যাবেন কৈলাশে। মাকে ঘরে আনার সময়ে সেজে অনেক আগে থেকে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি।

এখন চারদিকে শুধু থিমের ছোঁয়া। একটা পুজো শেষ হতে না হতেই আগামী পুজোর ভাবনা চলতে থাকে। এবার সন্তোষপুরের পর পর তিনটে পুজো মণ্ডপকে সাজিয়ে তুলছে নিজেদের মত করে। সেখানে যেমন রয়েছে, উৎসব বনাম ধর্ম, তেমন রয়েছে যুদ্ধের বার্তা, আবার রয়েছে বিন্দুর মাহাত্ম্য। বিতর্কের কেন্দ্রে রয়েছে সন্তোষপুর লেকপল্লি। এবার তাদের থিম ‘জলচিত্র’। এই পুজোর হোর্ডিংয়ে রয়েছে মুঘল আমলের ছবি। সেটা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। কিন্তু সবকিছুকে ফেলে দিয়ে পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, মোঘল আমলকে বাদ দিয়ে ভারতীয় শিল্পকলা হয়না। গত বছর  অজন্তা, ইলোরকে ফুটিয়ে তোলা হয়েছিল। এই বছর তাদের থিম ভারতীয় শিল্পকলা। শিল্পী রয়েছে অনির্বান দাস, প্রতিমা শিল্পী মীনাক্ষী পাল। ২৩ সেপ্টেম্বর ৬৮ তম সন্তোষপুর লেকপল্লির  পুজোর উদ্বোধন হবে।

লেকপল্লি থেকে এগিয়ে রয়েছে আরও একটি পুজো। সন্তোষপুর ত্রিকোনপার্ক। টিন দিয়ে চারদিকে ঢেকে কাজ চলছে মণ্ডপের। ৭৬ তম বর্ষের পুজো হচ্ছে ত্রিকোনপার্কে। এবারের থিম বিন্দু। প্রতিমা শিল্পী সুরজিৎ পাল ও পরিকব্পনায় রয়েছেন অসীম পাল। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু তৈরি হয়েছিল। সেটাই এই মণ্ডপে ফুটিয়ে তোলা হবে। মহালয়ার পরেই এই পুজো মণ্ডপের উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

সন্তোষপুর ত্রিকোণপার্ক ও সন্তোষপুর লেকপল্লির মাঝে রয়েছে আরও একটি পুজো। সেটি অ্যাভেনিউ সাউথ। এবারে তাদের থিম ‘সমষ্টি’। শিল্পী পাপাই সাঁতরা। জানা গিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পারমাণবিক বিস্ফোরণের জেরে মানবসভ্যতা বিপর্যস্ত হয়েছিল। পাশাপাশি বর্তমান সময়ে একের পর এক দেশ পারমাণবিক হামলার হুমকি দিচ্ছে। এই অবস্থায় যুদ্ধ বন্ধের আর্জি নিয়ে এই ভাবনা।

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা

ইংল্যান্ডের বিরুদ্ধে ২৩৩ রানেই গুটিয়ে গেলেন শুভমন গিলরা

ফুসফুসের চিকিৎসায় বড় সাফল্য! রোগ সারাবে নতুন স্টেম সেল প্রযুক্তি

বর্ষায় টানা বৃষ্টিতে ঘরে স্যাঁতসেঁতে গন্ধ? সহজ কয়েকটি উপায়ে দুর্গন্ধ দূর করুন

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল ম্যাচের এক টিকিটের দাম ২৮ লক্ষ টাকা!

‘জঙ্গল ধ্বংস করতে দেব না’, বুলডোজারের পথ রুখল হাতি, রইল ভিডিও

নবরূপে IRCTC-র ওয়েবসাইট, এবার নিমেষেই মিলবে ট্রেনের টিকিট….

‘রামায়ণ’ মুক্তির আগেই ১৫ বছরের দাম্পত্যে ইতি টানলেন ‘ভরত’ আদিত্য কোঠারে

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের