বইছে করোনার তৃতীয় ঢেউ! বিশেষজ্ঞ কমিটি গড়ল স্বাস্থ্য দফতর

রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ দৈনিক ২০ হাজার পার। পজিটিভিটি রেট বাড়ছে হু হু করে। গোটা দেশেই চিন্তা বাড়াচ্ছে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে করোনা সংক্রমণ দৈনিক ২০ হাজারের গণ্ডি ছাড়াচ্ছে। পজিটিভিটি রেট বাড়ছে হু হু করে। গোটা দেশেই চিন্তা বাড়াচ্ছে করোনার উর্ধ্বমুখী সংক্রমণ। প্রথম ও দ্বিতীয় ঢেউতে যে চিত্র দেখা গিয়েছিল রাজ্যে। তা আর পুনরাবৃত্তি করতে চাইছে না রাজ্যে। তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় আগেভাগেই তাই বিশেষজ্ঞ কমিটি গড়ে দিল স্বাস্থ্য ভবন। তৃতীয় ঢেউতে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বয়স্ক, কোমর্বিডিটি থাকা ব্যক্তিদের স্বাস্থ্যের দিকেই। সঙ্গে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে শিশুদেরও। তাই ছয় চিকিৎসকদের নিয়ে বিশেষজ্ঞ কমিটি গড়ে দিল স্বাস্থ্য দফতর। একে করোনার বাড়বাড়ন্ত সঙ্গে ওমিক্রনের চোখ রাঙানি। এই দুই ফলায় বিদ্ধ রাজ্য সহ গোটা দেশ। তাই আগেভাগেই পরিস্থিতি সামলাতে এই বিশেষ দল গঠন করে পর্যালোচনার দায়িত্ব দিল স্বাস্থ্য দফতর।

স্বাস্থ্য দফতরের তরফে গড়ে দেওয়া কমিটির মাথায় রয়েছেন এসএসকেএমের গ্যাস্টোএন্ট্রোলজি বিভাগের প্রধান গোপালকৃষ্ণ ঢালি। কমিটিতে রয়েছেন চিকিৎসক অভীক ঘোষ। এছাড়াও রয়েছেন বেলেঘাটাই আইডি-র চিকিৎসক সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। এই তিনজনের কমিটি রাজ্যের সবকটি হাসপাতালের আইসিইউ বা সিসিইউ-তে চিকিৎসাধীন কো-মর্বিডিটি যুক্ত এবং বয়স্ক রোগীদের কীভাবে চিকিৎসা করা হবে। তা নির্ধারন করবেন। এছাড়াও বাকি তিনজন চিকিৎসক রয়েছেন যারা পুরো ব্যাপারটি নজরদারিতে রাখবেন।

মূলত করোনার টেস্টিং ও কনট্যাক্ট ট্রেসিং ঠিকমতো হচ্ছে কিনা তাও খতিয়ে দেখবেন এই বিশিষ্ট চিকিৎসকেরা। টিএল জয়সোয়াল হাসপাতাল, আরজি কর মেডিক্যাল কলেজ, শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য মূল টার্গেট করা হয়েছে। তাই এই হাসপাতাল গুলির দিকে বিশেষ নজর দেবেন এই চিকিৎসকেরা জানিয়েছে স্বাস্থ্য দফতর।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?