বাংলায় আসতে লাগবে আরটিপিসিআর নেগেটিভ রিপোর্ট, সিদ্ধান্ত বিমানবন্দরের

আগামিদিনে কালীপুজো, ভাইফোঁটা কিংবা জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আরও অনেকেই ভিন রাজ্যে থেকে আসবেন তাই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ

Share:

নিজস্ব প্রতিনিধি: উৎসবের জেরে রাজ্যে আপাতত করোনার গ্রাফ উর্দ্ধমুখী। তাই জারি রয়েছে নানান বিধিনিষেধ। এর মাঝেই বিমানে আগত যাত্রীদের ক্ষেত্রে নতুন নির্দেশিকা জারি করল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। সোমবার কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে নির্দেশ দেওয়া হয়েছে, এবার থেকে বাংলায় আসতে গেলে করোনারে দুটি টিকার ডোজের সার্টিফিকেট কিংবা আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে বিমানবন্দরে। আর সেই রিপোর্ট ৭২ ঘণ্টা আগে করাতে হবে সংশ্লিষ্ট যাত্রীকে। নইলে রাজ্যে প্রবেশের আগে কোয়ারেন্টাইনে যেতে হবে যাত্রীদের। করোনা ঠেকাতে এই নিয়ম লাগু করেছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ। আর সোমবার থেকেই বিমানবন্দরে চালু হয়েছে এই নিয়ম।

এছাড়াও নতুন নিয়মে বলা হয়েছে, নাগপুর, পুণে ও আমদাবাদে সপ্তাহে তিন দিনের বেশি উড়ান যাতায়াত করবে না। এ বিষয়ে আরও তথ্য পেতে সংশ্লিষ্ট উড়ান সংস্থার সঙ্গে যোগাযোগ করার কথাও বলা হয়েছে এয়ারপোর্টের তরফে জারি করা নতুন নির্দেশিকায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলায় সংক্রমণ রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি, দৈনিক আক্রান্তের সংখ্যার বেশিরভাগটাই আসছে এই দুই জেলা থেকে। কলকাতা বিমানবন্দরের চিন্তা, দুর্গাপুজোতে যেভাবে বিভিন্ন দেশ থেকে সাধারণ মানুষ কলকাতায় এসেছেন কিংবা রাজ্য থেকে বিদেশে বা দেশের অন্য প্রান্তে বেড়াতে গিয়েছেন তা কিছুটা হলেও করোনার গ্রাফ বাড়িয়েছে। তাই এই কঠোর নিয়ম লাগু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

আগামিদিনে কালীপুজো, ভাইফোঁটা কিংবা জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আরও অনেকেই ভিন রাজ্যে থেকে আসবেন তাই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান