শহরের ৩৭টি পুরস্বাস্থ্য কেন্দ্রে মিলবে কর্বিভ্যাক্স! জানালেন মেয়র

কলকাতা শহরে কোভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ়ের চাহিদা একেবারে তলানিতে। তাই আপাতত দু’ সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে কোভ্যাক্সিনের টিকাকরণ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকাকরণের কাজ আগেই শুরু হয়ে গিয়েছে। এবার তা শুরু হতে চলেছে বাংলাতেও। আগামী সোমবার থেকেই রাজ্যজুড়ে ১২ বছর থেকে ১৪ বছর বয়সী কিশোর-কিশোরীদের টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে। রাজ্যের স্বাস্থ্য দফতর ইতিমধ্যেই এই বিষয় সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে দিয়েছে। এই অবস্থায় শনিবার রাজ্যের পরিবহণ, আবাসন এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ(Firhad Hakim) হাকিম জানালেন, পুরনিগমের ৩৭টি কোভ্যাক্সিন(Covaxin) সেন্টার থেকেই শহরের ১২ থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীদের কর্বিভ্যাক্স(Corvevax) টিকা দেবে পুরনিগম। সেখান থেকে টিকা যেমন পাওয়া যাবে বিনামূল্যে তেমনি টিকা মিলবে চেতলা গার্লস হাইস্কুল থেকেও। এদিন ফিরহাদ আরও জানিয়েছেন, কলকাতা(Kolkata) শহরে কোভ্যাক্সিনের প্রথম এবং দ্বিতীয় ডোজ়ের চাহিদা একেবারে তলানিতে। তাই আপাতত দু’ সপ্তাহের জন্য বন্ধ রাখা হবে কোভ্যাক্সিনের টিকাকরণ।

গত বুধবার থেকে দেশজুড়ে ১২ থেকে ১৪ বছর বয়সীদের টিকা দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। কিন্তু বাংলায় তা কয়েক দিন পরে আগামী সোমবার থেকে শুরু হতে চলেছে। যে সব কিশোর-কিশোরীরা টিকা নেবে তাঁদের কোউইন পোর্টালে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। যদি বাড়ির কোনও সদস্যর কোউইনে অ্যাকাউন্ট খোলা থাকে, সেখান থেকেও চাইলেও তারা নিজেদের নাম নথিভুক্ত করতে পারবে। কিংবা নতুন অ্যাকাউন্ট খুলেও আবেদন করতে পারবে। কর্বিভ্যাক্স পাওয়ার জন্য যারা যোগ্য, তারা অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পাশাপাশি টিকাকরণ কেন্দ্রে গিয়েও নিজের নাম নথিভুক্ত করতে পারবে। কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, ‘১২ থেকে ১৪ বছর বয়সীদের কর্বিভ্যাক্স টিকা দেওয়া হবে। সোমবার থেকে কলকাতা পুরসভার ৩৭টি কোভ্যাক্সিন কেন্দ্র থেকে মিলবে কর্বিভ্যাক্স। সোমবার থেকে স্কুলেও টিকাকরণ শুরু হবে। চেতলা গার্লসে টিকা দেওয়া হবে। অন্য যে সমস্ত স্কুল এই পরিষেবা দিতে রাজি থাকবে এবং পর্যাপ্ত জায়গা থাকবে সেখানেও কলকাতা পুরসভা টিকাকরণ কেন্দ্র করবে। টিকাকরণের প্রক্রিয়ায় এগিয়ে আসতে আগ্রহী যে সব স্কুল কর্তৃপক্ষ তাঁরা যেন কলকাতা পুরনিগমের সঙ্গে যোগাযোগ করে। তাঁরা ইচ্ছা প্রকাশ করলেই আগামিদিনে সেই সব স্কুলেও ভ্যাক্সিনেটর পাঠিয়ে টিকা দেওয়ানোর ব্যবস্থা করা হবে।’

তিনি আরও জানিয়েছেন, ‘১২ থেকে ১৪ বছর বয়সিদের জন্য ৮৮ হাজার ভায়াল এসেছে পুরসভার হাতে। কেন্দ্র ৩০ লক্ষ ৯৬ হাজার ৯০০ কর্বিভ্যাক্সের ডোজ পাঠিয়েছে। প্রায় ২৫ লক্ষ ডোজ জেলায় জেলায় বণ্টনও হয়েছে। গোটা রাজ্যে আনুমানিক ৩০ লক্ষ ভ্যাকসিন দেওয়া হবে। তবে আপাতত ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ থাকছে।’ 

আদালতে ফের ধাক্কা অভিষেকের, বিদেশযাত্রা মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ

মহাসমারোহে মায়াপুরের রাজাপুর জগন্নাথ মন্দিরে পালিত হল স্নানযাত্রা

‘রাহুল গান্ধির সচিব বলছি..’ হরিয়ানার কংগ্রেস নেতার থেকে ১০ লক্ষ হাতিয়ে নিল ঠগ

ডাক্তারের ভুল চিকিৎসায় দৃষ্টিশক্তি হারাল ১৯ মাসের শিশু

ফোর্ট উইলিয়ামের সামনে দুর্ঘটনার কবলে পুলকার, জখম ৩ পড়ুয়া-সহ চালক

উত্তরে বাড়বে দুর্যোগ, দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা

বন্দরে ববির ‘ডান হাত’ শামস ইকবাল গ্রেফতার, এবার ফিরহাদের পালা?

যুদ্ধ নয় শান্তি চাই, এই মন্ত্রেই মঙ্গলে দোহায় বৈঠকে বসছে আমেরিকা-ইরান

আফগানিস্তানের মাটিতে হামলা চালিয়ে ২৯ জঙ্গিকে নিকেশ করল পাকিস্তানি সেনা

লড়লেন শুধু তিলক, আইরিশদের কাছে চুনকাম হলেন বিশ্বজয়ীরা

দেশের রক্ষাকর্তা জওয়ানের জমিও দখল! কাঠগড়ায় তৃণমূল

সোমে বিধানসভায় পেশ হচ্ছে না অভিন্ন দেওয়ানি বিধি বিল

ছোটখাটো উপসর্গেই বড় রোগের ভয়? অজান্তেই কি আক্রান্ত হচ্ছেন এই মানসিক ব্যাধিতে ?

বারবার চকোলেট খেতে ইচ্ছে করে? জেনে নিন এই মিষ্টি তৈরির অজানা রহস্য