চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতার CBI দফতরেও করোনা হানা, আক্রান্ত ১৩

নিজস্ব প্রতিনিধি: বিভিন্ন অপরাধমূলক তদন্তের স্বার্থেই তাঁরাই বিভিন্ন জায়গায় হানা দিয়ে থাকেন। এবার তাঁদের ডেরায় হানা দিল করোনাভাইরাস। সূত্রের খবর, কলকাতায় সিবিআই দফতরে ১৩ জন আধিকারিক করোনায় আক্রান্ত হয়েছেন। কলকাতার নিজাম প্যালেস এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সে কর্মরত আধিকারিকরাই মূলত করোনা পজিটিভ বলে জানা যাচ্ছে। ফলে গোটা অফিস জীবানুমুক্ত করার কাজ শুরু হয়েছে। পাশাপাশি নিজাম প্যালেস এবং সল্টলেকের সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে কর্মী হাজিরা ৪০ শতাংশ করে দেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে। উল্লেখ্য, বর্তমানে কলকাতা হাইকোর্টের নির্দেশে ভোট পরবর্তী আশান্তি মামলার তদন্ত করছেন সিবিআই আধিকারিকরা।

ইতিমধ্যেই কলকাতা পুলিশেও করোনার হানা হয়েছে। এখনও পর্যন্ত ৮৩ জনের বেশি পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে কয়েকজন আইপিএস পদমর্যাদার আধিকারিক। সূত্রের খবর, বেশ কয়েকটি থানায় নতুন করে বেশ কয়েকজন পুলিশকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে কর্মী সংখ্যা কমে যাওয়ায় থানাগুলিতে স্বাভাবিক কাজকর্মে প্রভাব পড়ছে বলেই অভিযোগ পুলিশকর্মীদের। রাজ্য লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। এরমধ্যে কলকাতায় এর প্রভাব সবচেয়ে বেশি। কলকাতা পুলিশ, হাসপাতাল ছাড়িয়ে এবার করোনার হানায় কাবু সিবিআই আধিকারিকরাও।

Published by:

Share Link:

More Releted News:

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

ভোটের পরই মাধ্যমিক পরীক্ষার ফলাফল, জানা যাবে মোবাইল অ্যাপেও

নির্বাচনের আগে উত্তরে দুর্যোগ বাড়লেও দক্ষিণে তাপমাত্রা পৌঁছবে ৪০ ডিগ্রির ঘরে

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ