কোভিড বিধি মেনে মেলা, বিয়েতে সর্বোচ্চ ২০০ জন! নয়া নির্দেশ রাজ্যের

রাজ্যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসা শুরু করেছে করোনার সংক্রমন। গত দু'দিনে কমেছে পজিটিভিটি রেট, খুব বেশি বাড়েনি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসা শুরু করেছে করোনার সংক্রমন। গত দু’দিনে কমেছে পজিটিভিটি রেট, খুব বেশি বাড়েনি দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। তাই বিধিনিষেধে কিছুটা ছাড় দিল রাজ্য সরকার। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত রাজ্যের লাগু করা বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে, রাত্রিকালীন বিধিনিষেধ বহাল রয়েছে। তবে ছাড় দেওয়া হয়েছে বিয়েবাড়ি ও মেলার ক্ষেত্রে। নবান্নের জারি করা নয়া নির্দেশিকাতে বলা হয়েছে, বিয়েবাড়ি সংক্রান্ত অনুষ্ঠানে সর্বোচ্চ ২০০ জন কিংবা অনুষ্ঠান হলের মোট আসন সংখ্যার অর্ধেক ব্যক্তিদের আমন্ত্রণ জানানো যাবে। মেলা করার ক্ষেত্রে মানতে হবে করোনা বিধি। খোলা আকাশের নীচে করা যাবে মেলা।

করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে গত ২ জানুয়ারি মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী রাজ্যে নতুন করে করোনা বিধিনিষেধ জারি করেন। যার মেয়াদ শেষ হচ্ছিল আজ। নবান্নে এই বিষয়ে আলোচনা করে ফের নতুন বিধিনিষেধ জারি করা হয়েছে করোনার সংক্রমণ ঠেকাতে। তবে আগের মতই বন্ধ থাকবে জিম, সুইমিং পুল, বিনোদন পার্ক ও মিউজিয়াম। বন্ধ থাকবে স্কুল-কলেজ। বিয়েবাড়ির ক্ষেত্রে লোকসংখ্যা বাড়িয়ে দেওয়ার কারণ হিসেবে গুরুত্ব দেওয়া হয়েছে ক্যাটারিং ব্যবসাকে। যেহেতু টানা লকডাউন ও গতবছরের বিধিনিষেধে ৫০ জনের বেশি লোক সমাগম ছাড়া অনুষ্ঠানে ছাড় ছিল না। তাই অর্থনৈতিক দিক থেকে দুরাবস্থা হয় ক্যাটারিং ও ডেকরেটার্সদের, তাদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে রাজ্যের তরফে।

অপরদিকে রাজ্যে আগামী তিনমাস নানা মেলা ও অনুষ্ঠান রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য বইমেলা ও জঙ্গলমহল উৎসব তাই সেক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে করোনা বিধি মেনেই।

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?