শুক্রবার স্বাভাবিক থাকবে পরিষেবা, আমজনতাকে স্বস্তি দিয়ে ঘোষণা মেট্রো কর্তৃপক্ষের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে ব্যাহত জনজীবন। বন্ধ হয়েছে ট্রেন, বিমান এবং ফেরি পরিষেবা। তবে ঘূর্ণিঝড়ের মধ্যে স্বাভাবিক থাকবে কলকাতায় মেট্রো পরিষেবা। এমনটাই জানিয়ে দিলেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র। তিনি বলেন, ‘মেট্রো রেল কলকাতার লাইফলাইন। ঝড়ের কারণে তা বন্ধ হবে না।‘

কৌশিক মিত্র জানান,’ অন্যান্য দিনের মত রাত ১০টা ৪০ মিনিটে দমদম থেকে কবি সুভাষ এবং কবি সুভাষ থেকে চলবে শেষ মেট্রো। হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবাও স্বাভাবিক থাকবে। সল্টলেক থেকে শিয়ালদহেও মেট্রোর সময়সূচি একই থাকবে। পাশাপাশি হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবার কোন বদল হবে না।‘ একথায় বলা যায়, ঝড়ের মধ্যেও মিলবে মেট্রো পরিষেবা।

আরও পড়ুনঃ আতঙ্কের নাম ডানা , বাতিল ৩০০ বিমান , ৫৫২ ট্রেন

অন্যদিকে ঘূর্ণিঝড় ডানার আতঙ্কে কলকাতা বিমানবন্দরে ১৬ ঘণ্টার জন্য বন্ধ থাকছে বিমান পরিষেবা। বৃহস্পতিবার রাত থেকেই শিয়ালদহ থেকে ১৯০টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।  শুধু তাই নয় হাওড়া থেকে শুক্রবার ভোরের কিছু ট্রেন বাতিল হয়েছে। ইতিমধ্যেই চালু রাখা হয়েছে একাধিক হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুম। ঘূর্ণিঝড় মোকাবিলায় তৎপর রাজ্য  প্রশাসন। নেওয়া হয়েছে একাধিক সাবধানতামূলক ব্যবস্থা। তবে এই পরিস্থিতিতেও  কলকাতায়  স্বাভাবিক থাকতে চলেছে মেট্রো পরিষেবা।  

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

দর্শকদের উদ্দেশ্যে অশালীন অঙ্গভঙ্গির অভিযোগ! বিতর্কে জড়ালেন হ্যাজেলউড, ভাইরাল স্টার্কের ভিডিও

এক ধাক্কায় সস্তা সোনা-রুপো, কলকাতায় আজ ২২ ক্যারেটের দাম কত?

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা

তিস্তার ক্যানেলে জলকেলিতে মত্ত বুনো হাতি! ডুয়ার্সের রাস্তায় থমকে গেলেন পর্যটকরা