ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’, দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা

দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে এবং শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। যা ক্রমশ দক্ষিণ আন্দামান সাগরে ঢুকবে এবং শক্তি সঞ্চয় করে সেখানেই ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এই ঘূর্ণিঝড়ের নাম হবে ‘জাওয়াদ’। যার জেরে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আরবি শব্দ ‘জাওয়াদ’ কথার অর্থ ‘উদার’ বা ‘মহান’। অর্থাৎ নাম থেকেই স্পষ্ট যে, যথেষ্ট দাপট দেখাবে এই ঘূর্ণিঝড়। এর প্রভাবে শীতের মুখেই কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গই বৃষ্টিতে ভাসতে পারে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, থাইল্যান্ড সাগরে এই এটি ইতিমধ্যেই নিম্নচাপে পরিনত হয়েছে। বৃহস্পতিবারই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। এরপর আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিনত হবে শুক্রবার বেলার দিকে। তখন তাঁর নাম হবে ‘জাওয়াদ’। আর শনিবার উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা বাংলা লাগোয়া ওড়িশা উপকূলে আছড়ে পড়বে ‘জাওয়াদ’। এর প্রভাব পড়বে বাংলার উপকূলীয় জেলাগুলিতেও।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার বিকেল থেকেই বঙ্গোপসাগর উপকূলবর্তী পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। শনিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই ২৪ পরগনা, হাওড়া, ও ঝাড়গ্রামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির সঙ্গে ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সবমিলিয়ে, সপ্তাহান্তে ফের ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…