হৃদরোগে আক্রান্ত বৃদ্ধাকে ভর্তি করাতে নাকাল মেয়ে, রেফার ৪ হাসপাতালের

৬২ বছরের এক মহিলা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তাঁর মেয়ে রীতিমত চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন হাসপাতালে ভর্তি করাতে গিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) হস্তক্ষেপে এবং হুমকির জেরে রাজ্যে সরকারি হাসপাতালগুলিতে(Government Hospitals) রেফার রোগ কিছুটা হলেও কমেছে। যদিও সেটা যে একদমই বন্ধ হয়ে গিয়েছে তা কিনতি একদমই নয়। খাস কলকাতার(Kolkata) বুকে এক ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সেই রোগের দাপট এখনও রাজ্যের রাজধানীর বুকে সরকারি হাসপাতালগুলিতে ঠিক কতটা জাঁকিয়ে বসেছে। ৬২ বছরের এক মহিলা হৃদরোগে আক্রান্ত হওয়ার পরে তাঁর মেয়ে রীতিমত চূড়ান্ত ভোগান্তির মুখে পড়েন হাসপাতালে ভর্তি করাতে গিয়ে। সব থেকে বড় কথা, রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম নিজে ওই বৃদ্ধাকে ভর্তি করাবার উদ্যোগ নিয়েও খুব একটা সফল হননি।

জানা গিয়েছে, ৬২ বছরের ওই মহিলা দক্ষিণ শহরতলির বাসিন্দা। শুক্রবার রাতে তিনি নিজের বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হন। তাঁর মেয়ে মরণাপন্ন মা-কে নিয়ে প্রথমে SSKM Hospital-এ যান। কিন্তু সেখানে বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। সেখান থেকে ওই বৃদ্ধাকে নিয়ে যাওয়া হয় NRS Medical College and Hospital-এ। সেখানেও ভর্তি করা যায়নি। তার পর নিয়ে যাওয়া হয় R G Kar Medical College and Hospital-এ। সেখানেও বেড নেই বলে ফিরিয়ে দেওয়া হয়। এরই মধ্যে খবর যায় রাজ্যের স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগমের কাছে। তিনি নিজে ওই বৃদ্ধাকে ভর্তির জন্য সচেষ্ট হন। এবারে ওই রোগিনীকে নিয়ে যাওয়া হয় Calcutta Medical College and Hospital-এ। কিন্তু সেখানেও ভর্তি করা হয়নি ওই বৃদ্ধাকে। স্বাস্থ্যসচিবের অনুরোধ সত্ত্বেও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়ে দেয়, বেড না থাকায় ওই বৃদ্ধাকে ভর্তি করা সম্ভব নয়।

যদিও ওই বৃদ্ধার মেয়ের অভিযোগ, একই সঙ্গে আসা অন্য দুই হৃদরোগে আক্রান্ত রোগীকে Calcutta Medical College and Hospital-এ ভর্তি নেওয়া হলেও তাঁর মাকে ভর্তি নেয়নি ওই হাসপাতাল। এমনকী প্রাথমিক চিকিৎসাটুকুও মেলেনি। শহরের ৪টি সরকারি হাসপাতাল ঘুরে শেষে মুখ্যসচিবের চেষ্টায় এবং Calcutta Medical College and Hospital’র সহযোগিতায় শনিবার ভোররাতে M R Bangur Hospital-এ ভর্তি করা যায় ওই মহিলাকে। যদিও সেখানে একেবারেই আশ্বস্ত নন মহিলার মেয়ে। কেননা বাঙ্গুরে আলাদা কোনও কার্ডিওলজি বিভাগই নেই। শনি বিকালের খবর, এখনও ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন ওই বৃদ্ধা। তাঁর শারীরিক অবস্থা রীতিমতো সংকটজনক।

বিশ্বমঞ্চে ঝড় তুলতে প্রস্তুত ভারতে তৈরি Harley-Davidson Sprint 440

ত্রিগ্রহী যোগে ৪ রাশির ভাগ্যবদল, উপচে পড়বে ধনসম্পদ

ধূমপান ছাড়লেও শেষ রক্ষা নেই? হতে পারে ফুসফুসের ক্যানসার!

ধনতেরাসকে কেন ‘ধন ত্রয়োদশী’ বলা হয়? জানুন এই নামকরণের রহস্য!

বাতের ব্যথায় ওষুধও ব্যর্থ? রিউমাটয়েড আর্থ্রাইটিসে মিলবে সমাধান!

বৃষ্টি পড়লেই কালীপুজোর মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ, নির্দেশ কলকাতা পুলিশের

রেল প্রকল্পের জন্য বাস্তুহারা হওয়ার আশঙ্কায় সুরুলিয়া গ্রামের বাসিন্দারা, চাইছেন সমাধান

ঘর থাকবে সতেজ ও দূষণমুক্ত! বাড়িতে লাগান এই ৬টি ইন্ডোর প্ল্যান্ট

‘ভাইপো ভাইপো কেন করছেন? এখনও সময় হয়নি,’ অভিষেকের গ্রেফতারি প্রসঙ্গে বললেন শুভেন্দু

‘নিখুঁতভাবে এসআইআর হলে আরও ৩০ লক্ষ নাম বাদ পড়ত’, দাবি শমীকের

‘প্রতিবাদের নামে কোনও জায়গা দখল করে রাখা যায় না,’ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

চাঁদনি রাতে রূপসী রিশপ, পাইন বনের ছায়ায় কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ!

ধনতেরাসে কেনাকাটার আগে সাবধান! সংসারে অশান্তি এড়াতে ভুলেও ৫ জিনিস আনবেন না ঘরে

বন্ধুকে খুনের পর রোজ স্বপ্নে আসত তার আত্মা, ভয়ে থানায় আত্মসমর্পণ করল যুবক