সাতসকালে সুটকেস থেকে মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : সাত সকালে নিউটাউনের কাছে একটি এলাকায় লাল রংঙের সুটকেস থেকে উদ্ধার হল একটি মৃতদেহ। মৃতদেহের নাম, পরিচয় এখনও জানা যায়নি। ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

শনিবার সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউনের কাছে ধর্মতলা পাচুরিয়া এলাকায়। ঘটনাস্থলে একটি লাল রঙয়ের সুটকেস পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে এলাকার বাসিন্দারাই পুলিশকে খবর দেয়। পুলিশ এসে প্রথমে সুটকেসটি খোলে। দেখা যায়, সুটকেসের মধ্যে একটি মৃতদেহ পড়ে রয়েছে। মৃতদেহটি একটি পুরুষের বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান, ওই ব্যক্তির বয়স ৫০ থেকে ৫২ বছরের মধ্যে। তবে এখনও পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় জানতে পারেনি পুলিশ। কোথা থেকে ওই ব্যক্তির মৃতদেহ সুটকেসবন্দি অবস্থায় এল, সেই বিষয়টিও জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, কেউ খুন করে ওই ব্যক্তিকে ফেলে রেখে দিয়ে গেছে। সামনেই লোকসভা ভোট। তার আগে এই ধরনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

এই প্রসঙ্গে বিধাননগরের ডিসি মানব সিংলা জানিয়েছেন, একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদেহটি একটি ট্রলি ব্যাগের মধ্যে ছিল। মৃতদেহটি গোটা অবস্থাতেই উদ্ধার করা হয়েছে। তবে দেহে বেশ কিছু কাটা দাগ রয়েছে। মাথার কাছেও ক্ষত রয়েছে। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই বোঝা যাবে, কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। এখনই এই বিষয়ে স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

ঝুলন্ত অবস্থায় মিলল অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচাগলা দেহ, তদন্তে পুলিশ

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪

‘শিল্পের জন্য জমি নিলেই হবে না, গড়তে হবে কারখানা’, শিল্পপতিদের কড়া বার্তা দিলীপের

বারবার সতর্ক করেছিলেন যাত্রীরা, গুরুত্ব দেননি চালক! আগুন লাগার আগে বাসে ঠিক কী ঘটেছিল?

‘ট্রফিটা হাতে তুলে নেবেন’, বিশ্বকাপে বিরাট-রোহিতের খেলার সম্ভাবনা নিয়ে রিঙ্কুর মন্তব্য ভাইরাল

নাচ থেকে দূরে থাকতে বলেছিলেন বাবা-মা, তারপরই মর্মান্তিক পরিণতি ১৬ বছরের ছাত্রীর

রক্ষকই ভক্ষক! মহিলাকে ‘গণধর্ষণের’ অভিযোগে গ্রেফতার দুই পুলিশকর্মী ও দুই CRPF জওয়ান

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

ঢাকায় গ্রেফতার হওয়া বসিরহাটের যুবকের হয়ে আইনজীবীকে লড়তে দেওয়া হল না

বৃষ্টি ভেজা সকালে কালীঘাটে মায়ের দর্শনে সস্ত্রীক হাজির গৌতম আদানি

রেড কার্পেট বিছিয়ে জিনপিংকে অভ্যর্থনা ট্রাম্পের, বাড়ল আমেরিকা-চিনের বাণিজ্যিক সমঝোতার মেয়াদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের