আইন প্রয়োগে বাধা পড়ুয়ারাই, পুলিশকে জানালেন যাদবপুরের ডিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পড়ুয়াদের কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আইনের প্রয়োগ সম্ভব নয় বলে পুলিশি জেরার মুখে স্পষ্ট জানিয়ে দিলেন ডিন অফ স্টুডেন্টস অধ্যাপক রজত রায়। বৃহস্পতিবার লালবাজারে গোয়েন্দা পুলিশের আধিকারিকদের জিজ্ঞাসাবাদের মুখে তিনি স্বীকার করেন, ‘বিশ্ববিদ্যালয় ও হস্টেল চত্বরে নিয়ম লঙ্ঘন হয়েছে।’ তবে ভবিষ্যতে যাতে ওই নিয়ম লঙ্ঘন না হয়, তা নিশ্চিত করা হবে বলেও আস্বস্ত করেছেন তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু নিয়ে রাজ্যে তোলপাড় পড়ে গিয়েছে। ঘোলা জলে মাছ ধরে বেওসা বাড়াতে আসরে নেমেছে বাজারি সংবাদমাধ্যম ও রাজনীতির কারবারিরা। ছাত্রমৃত্যুর ঘটনায় বুধবারই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসু ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে তলব করেছিল লালবাজার। রেজিস্ট্রার হাজিরা দিলেও পড়ুয়াদের ঘেরাওয়ের কারণে ওই দিন লালবাজারে হাজিরা দিতে পারেননি ডিন অফ স্টুডেন্টস। ফের তাঁকে তলব করেন গোয়েন্দা আধিকারিকরা।

ওই তলবে সাড়া দিয়ে এদিন বিকেল তিনটে  নাগাদ কলকাতা পুলিশের সদর দফতরে হাজির হল যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস। টানা তিন ঘন্টা ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন জয়েন্ট সিপি ক্রাইম-সহ পদস্থ গোয়েন্দা আধিকারিকরা। সূত্রের খবর,  এদিন হস্টেলে র‍্যাগিং, সিসিটিভি, হস্টেল সুপারের ভূমিকা-সহ ২৭টি বিষয়ে প্রশ্ন করা হয়। জেরায় যাদবপুরের ডিন অফ স্টুডেন্টস স্বীকার করেন,  বিশ্ববিদ্যালয় ও হস্টেল চত্বরে নিয়ম লঙ্ঘন হয়েছে। তার প্রধান কারণ নিয়ম লাগু করতে গেলেই বারবার ছাত্রদের তরফে বাধা দেওয়া হয়। ঘটনার পরে ছাত্ররা দাবি করেছিল, দশটা পাঁচে ফোন করে ডিনকে জানানো হয়েছিল যে স্বপ্নদীপ অস্বাভাবিক আচরণ করছে। এদিনের জিজ্ঞাসাবাদে ডিনের দাবি, ওই ফোনে সেরকম কোনও কথাই ছাত্ররা বলেনি। বরং বলা হয়েছিল ‘একটি ছাত্রকে পলিটিসাইজ করা হচ্ছে।’ অর্থাৎ প্রাথমিকভাবে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল অভিযুক্তরা।

কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী! কলকাতা-সহ দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টির পূর্বাভাস

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6

বাহরাইনে আমেরিকার পঞ্চম নৌবহরে হামলা ইরানের

iQOO থেকে OnePlus Nord, জেনে নিন কোন ফোনে কত ডিসকাউন্ট মিলছে অ্যামাজনে?

ভারতের শেষ প্রান্তে স্বর্গ! ঘুরে আসুন হিমালয়ের লেহ-লাদাখ

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

জরায়ু ক্যান্সারের এই ৬ লক্ষণকে হালকাভাবে নেবেন না, সতর্ক করলেন বিশেষজ্ঞরা

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মাইগ্রেন নাকি ব্রেন টিউমার? মাথাব্যথার পার্থক্য বোঝার দাওয়াই বাতলালেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ

ফ্যাশন শিল্পে বিশেষ অবদান, জানেন ভারতের ‘ডেনিম ক্যাপিটাল’ কোন শহর?

মৃত মানুষের জুতো ব্যবহার করা উচিত? কী ক্ষতি হতে পারে জানুন…