বেহালায় মহিলার পচাগলা দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য

এদিকে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল পচা মাংসের গন্ধ। এতেই তীব্র হয় সন্দেহ। এক স্থানীয়র দাবি, তিনি বুঝতে পারেন ওই ঘর থেকেই বের  হচ্ছে দুর্গন্ধ।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েকদিন ধরেই পচা গন্ধ নাকে আসছিল স্থানীয়দের। তবে সেভাবে গুরুত্ব দেননি কেউ। ২ দিনে সেই বিক্ট গন্ধ আরও তীব্র হয়। উৎস সন্ধানে গিয়ে দেখা যায়, তা আসছে এক মহিলার ঘর থেকে। একটি আবাসন থেকে আসছিল সেই গন্ধ। তাঁর উৎস আবাসনের দোতালা। এরপর আবাসনবাসী ও স্থানীয়রা দোতলার একটি ঘর থেকে সেই গন্ধের উৎস পায়। খবর দেওয়া হয় পুলিশে।

বেহালার রাজা রামমোহন রায় রোডের মারলিন গ্রোভ আবাসনের ঘটনা। এখান থেকেই উদ্ধার হয়েছে এক মধ্য বয়স্কা মহিলার পচাগলা দেহ। মৃতের নাম কমলিকা দাশগুপ্ত। মৃতার বয়স ৪৮। জানা গিয়েছে, কমলিকা প্রায় ১০- ১২ বছর ধরে তাঁর বাবার সঙ্গে থাকতেন। বাবার নাম সুজিত কুমার দাশগুপ্ত। তাঁর কর্মক্ষেত্র ছিল ইন্ডিয়ান অয়েল। গত ৪ বছর আগে তাঁর মৃত্যু হয়েছিল। জানা গিয়েছে, কমলিকা খুব বেশি বাইরে বেরোতেন না। এলাকার কারও সঙ্গেও তেমন মেলামেশা করতেন না। গত কয়েকদিন একদমই বাড়ি থেকে বের হননি তিনি। ডাকাডাকি করলেও মেলেনি তেমন সাড়া। এদিকে এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছিল পচা মাংসের গন্ধ। এতেই তীব্র হয় সন্দেহ। এক স্থানীয়র দাবি, তিনি বুঝতে পারেন ওই ঘর থেকেই বের  হচ্ছে দুর্গন্ধ। এরপর তিনি গিয়ে পেছন দিক থেকে দেখতে পান খাটে পড়ে রয়েছেন ওই মহিলা। তারপরেই খবর দেওয়া হয় পুলিশে।

পুলিশ (Police) সূত্রে জানা গিয়েছে, পুলিশ তাঁর ঘরে ঢোকে দরজা ভেঙে। দেখা যায় খাটের ওপর পড়ে রয়েছে কমলিকার দেহ। তা পচেগলে গিয়েছে। সেই দেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর (Death) কারণ জানার চেষ্টা করা হচ্ছে। ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?