পুজোর মুখে কলকাতায় ডেঙ্গু আক্রান্তের মৃত্যু

দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর এক বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ।মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হল এক শহরবাসীর। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীর এক বাসিন্দা ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম সুব্রত সরকার। ৬১ বছর বয়স তাঁর।

মৃত সুব্রত সরকারের পরিবার সূত্রে জানা গিয়েছে, ডেঙ্গুর উপসর্গ দেখা দেওয়ায় আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুব্রতবাবুকে। গত বুধবার প্রথমে জ্বর আসে তাঁর। জ্বর না কমায় ডেঙ্গু পরীক্ষা করানো হয়। রিপোর্টে দেখা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এরপর আলিপুরের ওই হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মৃত্যু হয় তাঁর।

উল্লেখ্য রাজ্যে বর্তমান ডেঙ্গু নিয়ে পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতা (Kolkata), হাওড়া, উত্তর ২৪ পরগনা, সল্টলেক, দক্ষিণ দমদম এবং টিটাগড়ের ডেঙ্গু পরিস্থিতি চিন্তার ভাঁজ ফেলছে স্বাস্থ্য দফতরের কর্তাদের কপালে। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৬৫ জন। ডেঙ্গু  আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬০৪ জন। কলকাতা পুরসভা (KMC) ১৪৪টি ওয়ার্ডের মধ্যে ২৫টি ওয়ার্ডের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে জানা গিয়েছে। ইতিমধ্যে কলকাতায় নতুন করে ৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মাঝে আরও একজনের মৃত্যুর খবর সামনে এলো।

অন্যদিকে ডেঙ্গু প্রতিরোধে ইতিমধ্যে প্রশাসনের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে। শহরের বিভিন্ন জায়গায় পোস্টার, ব্যানার লাগিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি মশা নিধনে অভিযানেও নামা হচ্ছে। কলকাতায় বিভিন্ন অঞ্চলে ড্রোনের মাধ্যমে এলাকা পরিদর্শন করা হচ্ছে। কলকাতা পুরসভার ৬ নম্বর ওয়ার্ড, ৬৯ নম্বর ওয়ার্ড, ৮৩ নম্বর ওয়ার্ড, ৬২ নম্বপ ওয়ার্ডের ডেঙ্গু পরিস্থিতি ভীষণ উদ্বেগজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি কাশীপুর রোড, বালিগঞ্জ সার্কুলার রোড, কালীঘাট রোড, কালী টেম্পল রোড, মহিম হালদার স্ট্রিট, বেলতলা রোড, নেপাল ভট্টাচার্য স্ট্রিট ডেঙ্গিপ্রবণ বলে চিহ্নিত করা হয়েছে।

৩৮ বছরেই অভিনয় জগতকে আলবিদা জানাচ্ছেন বলি নায়িকা নেহা শর্মা

বিজয়ের সঙ্গে তৃষার সম্পর্কে ইতি? তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা না জানানো নিয়ে জল্পনা

একাধিক ভোটার কার্ড, অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে জারি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যের বাড়ির সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

চোখের চিকিৎসায় বিদেশ যেতে আদালতের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলায় ধেয়ে আসছে দুর্যোগ, কমলা সর্তকতা জারি

সংঘর্ষ , বোমাবাজি, এলাকা দখল এবং খুনের অভিযোগে কালিয়াচকের তৃণমূল নেতা গ্রেফতার

ঘর ওয়াপসি, লখনউ ছেড়ে দিল্লি ক্যাপিটলসে ঋষভ

মোদির মন্ত্রিসভা থেকে ইস্তফা দিলেন জর্জ কুরিয়েন, আচমকা কী হল?

‘মোছা যাবে না ফুটেজ’, ভবানীপুর নিয়ে মমতার করা মামলায় বড় নির্দেশ হাইকোর্টের

‘আগের সরকারকে উত্তর দিয়েছে জনগণ’, শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর

বিধানসভায় কুণালকে ‘চোর’ স্লোগান! পাল্টা দিলেন বেলেঘাটার বিধায়ক

ফলতার পর এবার সালানপুর, তৃণমূল নেতাকে ‘হাফপ্যান্ট’ পরিয়ে রোড – শো পুলিশের

ইছামতি নদীর পাড়ে ১৩টি বেআইনি গেস্টহাউস ভেঙে ফেলার নির্দেশ টাকি পুরসভার