পুজোর আবহে শহরে ফের ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু

কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা ছিলেন ওই যুবক। জানা গিয়েছে, ওই যুবক গত তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গু (Dengue) আক্রান্ত হয়ে ফের মৃত্যু (Death) হল শহরের এক যুবকের। এম আর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। গত ৩-৪ দিন ধরে ওই যুবক জ্বরে ভুগছিলেন বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম শুভ্রম। ২৪ বছর বয়স তাঁর। কলকাতা পুরসভার ১১৪ নম্বর ওয়ার্ডের পূর্ব পুটিয়ারির বাসিন্দা ছিলেন ওই যুবক। মৃত যুবকের পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবক গত তিন চার দিন ধরে জ্বরে ভুগছিলেন। এরপর তাঁর চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দুপুরে তাঁকে সঙ্কটজনক অবস্থায় এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায় বাড়ির লোক। সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁর চিকিৎসা শুরু করেন। কিন্তু শেষরক্ষা হয়নি, চিকিৎসকদের যাবতীয় চেষ্টা ব্যর্থ করে চিকিৎসা চলাকালীন ওই যুবকের মৃত্যু হয়। ওই যুবকের রিপোর্টে ডেঙ্গু এনএস ওয়ান পজিটিভ বলে উল্লে করা হয়েছে।

উল্লেখ্য সোমবার হরিদেবপুর অজেয় সংহতির পুজোর উদ্বোধনে গিয়ে ডেঙ্গু (Dengue) সংক্রমণ নিয়ে নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্য স্বাস্থ্য দফতর (Health Department) সূত্রে জানা গিয়েছে, রাজ্যে ৯১২ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বুধবার। এ পর্যন্ত রাজ্যে মোট ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ১৯ হাজার ৫৭ জন। এখনও পর্যন্ত এই মশাবাহিত রোগে রাজ্যে ২৯ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে পুজোর আগে স্বাস্থ্য দফতরের কর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ, উদ্বেগে রয়েছেন ডেঙ্গু নিয়ে।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়